ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
রুশ নৌবাহিনীকে হাইপারসনিক পরমাণু অস্ত্র সরবরাহ করা হবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 27 July, 2020, 8:43 AM

রুশ নৌবাহিনীকে হাইপারসনিক পরমাণু অস্ত্র সরবরাহ করা হবে

রুশ নৌবাহিনীকে হাইপারসনিক পরমাণু অস্ত্র সরবরাহ করা হবে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের নৌবাহিনীকে শিগগিরই হাইপারসনিক স্ট্রাইক পরমাণু অস্ত্র সরবরাহ করা হবে। এছাড়া, রুশ নৌবাহিনীকে সমুদ্রের নিচে অভিযান পরিচালনা করতে সক্ষম ড্রোন এবং চল্লিশটি যুদ্ধজাহাজ দেওয়া হবে।

রবিবার সেন্ট পিটার্সবার্গে নৌবাহিনীর সামরিক কুচকাওয়াজ পরিদর্শনের সময় ভ্লাদিমির পুতিন এ ঘোষণা দেন। তিনি জানান, এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম চলতি বছরেই রুশ বাহিনীতে যুক্ত হবে তবে তিনি স্পষ্ট করে বলেননি যে, ঠিক কবে রুশ বাহিনী এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাবে।
পুতিন বলেন, রুশ বাহিনীকে এমন সব অস্ত্র এবং সামরিক সরঞ্জামাদি দেওয়া হবে যার সমকক্ষ অস্ত্র বিশ্বের কোনও দেশের কাছে নেই। হাইপারসনিক পরমাণু অস্ত্র এবং সমুদ্রের তলদেশে কাজ করতে সক্ষম ড্রোন নৌবাহিনীতে সংযোজনের ফলে এ বাহিনীর যুদ্ধ-ক্ষমতা অনেকগুণ বেড়ে যাবে বলে উল্লেখ করেন পুতিন।

এদিকে, রুশ প্রতিরক্ষামন্ত্রী আলাদা এক বিবৃতিতে জানিয়েছে, সমুদ্রের নিচে কাজ করতে সক্ষম পজিডোন ড্রোন বহনকারী সাবমেরিন এর পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। একইসাথে নতুন অস্ত্র পরীক্ষার কাজও চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status