ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
নৌকা ডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ মিলল ৯ ঘণ্টা পর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 6 March, 2020, 3:27 PM

নৌকা ডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ মিলল ৯ ঘণ্টা পর

নৌকা ডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ মিলল ৯ ঘণ্টা পর

মাদারীপুর পৌর শহরের তরমুগুরিয়া বালুঘাট এলাকার আড়িয়াল খাঁ কুমার নদে নৌকা ডুবে অপি আক্তার (১০) নামে এক শিশু নিখোঁজের নয় ঘন্টা পরে মরদেহ পাওয়া গেছে।

অপি আক্তার মাদারীপুর কলেজ রোড এলাকার সোহাগ মুন্সীর মেয়ে এবং শহরের ২নং শকুনি দারুস সালাদ কওমি মাদ্রাসার হাফেজবিভাগের ছাত্রী ছিল।

জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে অপি আক্তার তার স্বজনদের সঙ্গে কলেজ রোড এলাকা থেকে ভান্ডারিগান শুনতে নতুন মাদারীপুর রওনা হয়। কুমার নদ পাড়ি দেওয়ার জন্য ৫ থেকে ৬ জন ডিঙ্গি নৌকায় ওঠেন। যাত্রী বেশি হওয়ায় মাঝ নদীতে নৌকা ডুবে যায়। এ সময় সাঁতার কেটে সবাই তীরে উঠলেও অপি নদীতে তলিয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। তবে ফায়ার সার্ভিসের দলটিতে ডুবুরী না থাকায় উদ্ধার কাজে তারা কোন সহযোগিতা করতে পারেনি। অবশেষে শুক্রবার সকাল ৭ দিকে ঘটনাস্থল থেকে ৫০০ ফুট দূরে মৃতদেহ ভেসে ওঠে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ‘আমারদের কোন ডুবুরী ছিলো না। ফরিদপুর থেকে ডুবুরী আসতে আসতে ততক্ষণে মরদেহ পাওয়া গেছে।’

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) বদরুল আলম মোল্লা বলেন, ‘ঘটনা শুনে আমি সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি। তারা সারা রাতই ঘটনাস্থলে ছিল।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status