ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাওয়ারফুল ব্যাটিংয়ে লিটনের ফিফটি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2020, 3:20 PM

পাওয়ারফুল ব্যাটিংয়ে লিটনের ফিফটি

পাওয়ারফুল ব্যাটিংয়ে লিটনের ফিফটি

সতর্ক শুরু করেন লিটন দাস। তবে সময় গড়ানোর সঙ্গে হাত খুলেন তিনি। বেরিয়ে আসেন খোলস ছেড়ে। ব্যাটে ছোটান স্ট্রোকের ফুলঝুরি। স্বাভাবিকভাবেই ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থ ফিফটি তুলে নিলেন উইকেটকিপার-ব্যাটসম্যান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে বিনা উইকেটে ৯৮ রান করেছে বাংলাদেশ। লিটন ৫৯ রান নিয়ে ব্যাট করছেন। ফিফটির দোরগোড়ায় আছেন তামিম। তিনি ৩৯ রান নিয়ে ক্রিজে আছেন।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে। টাইগারদের অধিনায়ক হিসেবে এটি মাশরাফি বিন মুর্তজার শেষ ম্যাচ। সেই গেমে টসভাগ্যে হারেন তিনি। তাতে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক শন উইলিয়ামস। শিশিরের কথা ভেবে এ সিদ্ধান্ত নেন তিনি।

আগের দুই ম্যাচে টস জেতে বাংলাদেশ। প্রতিবারই প্রথমে ব্যাট নিয়ে জয় তুলে নেয় তারা। এবার হেরেও ব্যাট পান স্বাগতিকরা। দলকে উড়ন্ত শুরু এনে দেন তামিম ইকবাল ও লিটন দাস। সাবধানী শুরুর পর হাত খুলে খেলেন তারা। উদ্বোধনীতে ৫০ রান তোলেন এ জুটি।

সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এ ম্যাচে জিতলে দেশের প্রথম অধিনায়ক হিসেবে ৫০ ওয়ানডে জয়ের কীর্তি গড়বেন মাশরাফি।

অধিনায়কের বিদায়ী ম্যাচে একাদশে আসে ৪ পরিবর্তন। বাদ পড়েন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। স্থলাভিষিক্ত হন নাঈম শেখ ও আফিফ হোসেন। এ নিয়ে দুজনের অভিষেক ঘটে।

এছাড়া একাদশে ফেরেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। বাজে ফর্মের কারণে বাদ পড়েন শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন।

তবে অপরিবর্তিত থাকে জিম্বাবুয়ে একাদশ। টসের সময় মাশরাফিকে অভিনন্দন জানান উইলিয়ামস।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: শন উইলিয়ামস (অধিনায়ক), তিনাশে কামুনহুকামউই, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, রেজিস চাকাভা, রিচমন্ড মুতুমবামি, তিনোতেন্দা মাতুমবোদজি, ডোনাল্ড তিরিপানো, কার্ল মুম্বা ও চার্লটন টিসুমা

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status