ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কিশোরীকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 6 March, 2020, 3:13 PM

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের

রামগড় উপজেলার ১নং ইউনিয়নের লাচারি পাড়াস্থ বড় খেদা নামক এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ধর্ষক রামগড় পৌরসভা ১ নং ওয়ার্ডের বল্টুরামটিলা গ্রামের আলমাস মিয়ার ছেলে মনোয়ার হোসেন (২২)।

এ বিষয়ে ওই কিশোরীর মা জানান, ঘটনার দিন বুধবার মেয়েকে বাড়িতে রেখে কেনাকাটা করতে রামগড় বাজারে আসেন। ফিরে মেয়েকে বাড়িতে না পেয়ে চিন্তায় পড়ে যান। অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যাচ্ছিলনা। বাসায় একা পেয়ে বখাটে মনোয়ার হোসেন জোর পূর্বক মেয়েকে তুলে নিয়ে দিনভর ধর্ষণ শেষে রাত ২টার সময় তাকে ছেড়ে দেয়।

স্থানীয় ইউপি মেম্বার থৈইমং জানান, বুধবার বিকেল থেকে ওই মেয়ে কে খুঁজে না পাওয়ায় আত্মীয়-স্বজনরা শঙ্কায় পড়ে যান। গভীর রাতে মেয়ে অসুস্থ অবস্থায় ফিরে আসার পর ঘটনা জেনে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

অনুসন্ধানে জানা যায়, এ ঘটনা জানাজানির পর বখাটের পিতাসহ স্থানীয় কিছু লোকজন ভিকটিমের পরিবারের সাথে গোপনে দেড় লাখ টাকায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

সূত্র জানায়, ধর্ষক মনোয়ার হোসেন মাস তিনেক আগে মানিকছড়ি উপজেলা থেকে এক মারমা তরুনীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে রামগড়ে নিয়ে আসে। পরে গুঞ্জন উঠলে গোপনে মেয়ের পরিবারের কাছে ফেরত দেয় বখাটের পরিবারের লোকজন।

রামগড় থানার অফিসার ইনচার্জ মো. সামসুজ্জামান বলেন, ভিকটিমের মা বাদি হয়ে শুক্রবার সকালে রামগড় থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। বখাটে তরুণ মনোয়ার হোসেনকে আটক করতে অভিযান চালাচ্ছি। অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য ভিকটিমকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে বলে তিনি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status