ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
তামিম-লিটনের ব্যাটে উড়ন্ত সূচনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2020, 3:03 PM

তামিম-লিটনের ব্যাটে উড়ন্ত সূচনা

তামিম-লিটনের ব্যাটে উড়ন্ত সূচনা

সূচনাটা দারুণ করেছে বাংলাদেশ। দলকে উড়ন্ত শুরু এনে দিয়েছেন তামিম ইকবাল ও লিটন দাস। সাবধানী শুরুর পর হাত খুলছেন তারা। ইতিমধ্যে উদ্বোধনীতে ৫০ রান তুলে ফেলেছেন এ জুটি। ৯ ওভার শেষে ৫২ রান করেছে বাংলাদেশ। তামিম ২১ ও লিটন ৩১ রান নিয়ে ব্যাট করছেন।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে। টাইগারদের অধিনায়ক হিসেবে এটি মাশরাফি বিন মুর্তজার শেষ ম্যাচ। সেই গেমে টসভাগ্যে হারেন তিনি।

তাতে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক শন উইলিয়ামস। শিশিরের কথা ভেবে এ সিদ্ধান্ত নেন তিনি।

আগের দুই ম্যাচে টস জেতে বাংলাদেশ। প্রতিবারই প্রথমে ব্যাট নিয়ে জয় তুলে নেয় তারা। এবার হেরেও ব্যাট পান স্বাগতিকরা।

সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এ ম্যাচে জিতলে দেশের প্রথম অধিনায়ক হিসেবে ৫০ ওয়ানডে জয়ের কীর্তি গড়বেন মাশরাফি।

অধিনায়কের বিদায়ী ম্যাচে একাদশে আসে ৪ পরিবর্তন। বাদ পড়েন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। স্থলাভিষিক্ত হন নাঈম শেখ ও আফিফ হোসেন। এ নিয়ে দুজনের অভিষেক ঘটে।

এছাড়া একাদশে ফেরেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। বাজে ফর্মের কারণে বাদ পড়েন শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন।

তবে অপরিবর্তিত থাকে জিম্বাবুয়ে একাদশ। টসের সময় মাশরাফিকে অভিনন্দন জানান উইলিয়ামস।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: শন উইলিয়ামস (অধিনায়ক), তিনাশে কামুনহুকামউই, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, রেজিস চাকাভা, রিচমন্ড মুতুমবামি, তিনোতেন্দা মাতুমবোদজি, ডোনাল্ড তিরিপানো, কার্ল মুম্বা ও চার্লটন টিসুমা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status