ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
গণফোরামের চার কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 March, 2020, 2:37 PM

গণফোরামের চার কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

গণফোরামের চার কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

দুই সাংগঠনিক সম্পাদকসহ মোট চার কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করেছে গণফোরাম।  ‘ক্রমাগতভাবে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার’ অভিযোগে তাদের বহিষ্কার করা হলো।  সোমবার (২ মার্চ) দুপুরে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই চার নেতা হলেন- গণফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক খান সিদ্দিকুর রহমান এবং প্রবাসীকল্যাণ সম্পাদক আব্দুল হাছিব চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ক্রমাগতভাবে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কারণ দর্শানোর নোটিশের জবাব না দিয়ে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও উচ্ছৃঙ্খল আচার-আচরণ অব্যাহত রাখায় গণফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক খান সিদ্দিকুর রহমান এবং প্রবাসীকল্যাণ সম্পাদক আব্দুল হাছিব চৌধুরীকে সংগঠনের বৃহত্তর স্বার্থে গণফোরামের প্রাথমিক সদস্যপদ হইতে বহিষ্কারসহ সংগঠনের সকল দায়-দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।’

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বহিষ্কারাদেশ পাওয়া লতিফুল বারী হামিম বলেন, ‘দলের মেইলটি আমি পাইনি। মূল বিষয়টা হচ্ছে সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে রেজা কিবরিয়া কাজ করেন না, দলের অফিসে আসেন না, দলের সঙ্গে তার সম্পৃক্ততা নাই।  এ বিষয়গুলো নিয়ে সোচ্চার হওয়ার কারণটিকেই হয়তো শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখানো হয়েছে।’ অচিরেই নিজের অবস্থান ব্যক্ত করবেন বলে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status