ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার করোনায় আক্রান্ত তিন ফুটবলার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 March, 2020, 2:37 PM
সর্বশেষ আপডেট: Monday, 2 March, 2020, 2:38 PM

এবার করোনায় আক্রান্ত তিন ফুটবলার

এবার করোনায় আক্রান্ত তিন ফুটবলার

ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে করোনাভাইরাস। চীনের হুবেই প্রদেশ থেকে শুরু হয়ে এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। আক্রান্তের সংখ্যা বাড়ছে, বাড়ছে মৃতের সংখ্যাও।

তবে এতদিন পর্যন্ত কোনো খেলোয়াড়ের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি সেভাবে। এবার সেটাও শোনা যাচ্ছে। ইতালিতে তিনজন ফুটবলারের শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দিয়েছে।

আক্রান্ত তিন ফুটবলার তুসকান অঞ্চলের ইউএস পিয়ানি ক্লাবের হয়ে খেলেন। ওই ক্লাবের একজন কোচিং স্টাফেরও করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের নাম প্রকাশ করেনি ক্লাব কর্তৃপক্ষ।

করোনার প্রকোপে রোনালদোর দল জুভেন্টাসসহ ইতালিয়ান সিরিআ'র ক্লাবগুলো তাদের খেলোয়াড়দের ছুটি দিয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের বাড়িতেই থাকার পরামর্শ দেয়া হয়েছে। এতে করে সিরিআ'র সূচিতেও ব্যাপক পরিবর্তন আনতে হচ্ছে।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশেই প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই চীনের বিভিন্ন স্থানসহ বিশ্বের ৬০টিরও বেশি দেশে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।

চীনের বাইরে ১০টি দেশে করোনায় মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে ইরানে এবং ৩০ জনের বেশি মারা গেছে ইতালিতে।

বিশ্বব্যাপী প্রায় ৯০ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ৩ হাজার ৫৩ জন। প্রথমদিকে চীনের ভেতরেই এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়লেও এখন চীনের বাইরে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status