ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 March, 2020, 1:57 PM

স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

সাভারের আশুলিয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী। এ ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

রোববার দিবাগত মধ্যরাতে আশুলিয়ার নরসিংপুরে ইটখোলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ শামসুন্নাহার (২২) জামালপুর জেলার মেলান্দহ থানার চরভদ্রাসন গ্রামের আব্দুস সালামের মেয়ে। সে স্বামী গার্মেন্ট শ্রমিক জলিল হোসেনের (৩০) সঙ্গে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ভাড়া বাসায় থাকতো। আর জলিল হোসেন জামালপুর জেলার মেলান্দহ থানার বাঘাডোবা গ্রামের শাহজাহান হোসেনের ছেলে।

নিহতের চাচা মোহাম্মদ লুৎফর জানান, গত চার দিন আগেও ভাতিজি শামসুন্নাহার ও তার জামাইয়ের মধ্যে পারিবারিক কলহ হয়। এ ঘটনার পর রোববার দিবাগত মধ্যরাতে জলিল তার শ্বশুরবাড়িতে ফোন করে শামসুন্নাহার মারা গেছে বলে জানায়। পরে সে আশুলিয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে। খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর তার স্বামী থানায় এসে আত্মসমর্পণ করেছে। এ ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status