ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
চল্লিশ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ১৬ কিশোর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 March, 2020, 1:52 PM

চল্লিশ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ১৬ কিশোর

চল্লিশ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ১৬ কিশোর

মসজিদে গিয়ে নামাজ আদায়ে শিশু-কিশোরদের আগ্রহ বাড়াতে পুরস্কার ঘোষনা করেছিল মসজিদ কমিটি। এতে সাড়া দিয়েছে ৪৩ জন কিশোর। টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেয়েছে তারা।

রোববার রাতে ওই কিশোরদের হাতে সাইকেল- স্কুল ব্যাগ-জ্যামিতি বক্স তুলে দেয় লক্ষ্মীপুর সদরের রোকনপুর গ্রামের রোকনপুর জামে মসজিদ কমিটি।

ওই গ্রামের মুসল্লি মো. কামরুল হোসেন জানান, মসজিদ কমিটির এমন উদ্যোগে শিশু-কিশোরদের নামাজে আগ্রহ বেড়েছে। এতে সমাজ থেকে অপরাধ দূর হবে।

রোকনপুর জামে মসজিদ কমিটির সভাপতি মাহবুবুর রহমান মারুফ জানান, ১ জানুয়ারি এ পুরস্কার ঘোষণা করা হয়। ঘোষণায় সাড়া দিয়ে টানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ১৬ কিশোরকে সাইকেল, ১৪ জনকে স্কুল ব্যাগ, ১৩ জনকে জ্যামিতি বক্স পুরস্কার দেয়া হয়েছে। এ কার্যক্রম ঈদুল ফিতর পর্যন্ত চলমান থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status