ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
অনবদ্য সেঞ্চুরির পরও বিনয়ী লিটন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 March, 2020, 1:48 PM

অনবদ্য সেঞ্চুরির পরও বিনয়ী লিটন

অনবদ্য সেঞ্চুরির পরও বিনয়ী লিটন

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। তার ১০৫ বলে ১২৬ রানের অনবদ্য ইনিংসে ভর করে নিজেদের ইতিহাসে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এমন ইনিংসের পরও বেশ বিনয়ী লিটনকেই দেখা গেছে সংবাদ সম্মেলনে।

৩৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটি লিটনের দ্বিতীয় সেঞ্চুরি। এছাড়া পাঁচবার অর্ধশতকের দেখা পেয়েছেন তিনি। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকায় অনেকেই ভেবেছিলেন ডাবল সেঞ্চুরি করতে পারেন লিটন। তবে এমন কিছুর চিন্তা ছিল না বলেই জানিয়েছেন এ হার্ডহিটার ব্যাটসম্যান।

এ ব্যাপারে লিটন বলেন, ‘ডাবল সেঞ্চুরির কোনো চিন্তাই ছিল না। স্বপ্ন দেখা তো ভালো। কিন্তু সেঞ্চুরিই করতে পারছি না, ডাবল সেঞ্চুরি কই থেকে করব? বাস্তবতায় থাকা উচিত তো। আমি যে মানুষ পঞ্চাশ, ষাট, একশ করতে পারি না, সে মানুষ কীভাবে ডাবল সেঞ্চুরি করব?’

মূলত ১২৬ রান করার পর পায়ে টান লাগায় মাঠ ছাড়তে বাধ্য হন লিটন। দারুণ ছন্দে থাকায় মাঠ ছাড়ার ব্যাপারে আফসোস নেই বলে জানিয়ে তিনি বলেন, ‘নিজের ইনিংস যত বড়ই হোক না কেন, আক্ষেপ থাকবেই। তাই চোট পেয়ে মাঠ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে কোনো আফসোস নেই।’

টাইগার ওপেনার আরো যোগ করেন, ‘আমি মনে করি ক্রিকেট সম্পূর্ণ হতাশার গেম। এক ম্যাচ রান করব, এক ম্যাচ করব না। একশ করলেও চিন্তা আসে যদি আরো দশটা রান বেশি করতে পারতাম! ওসব চিন্তা করলে অবশ্যই আক্ষেপ আছে। কিন্তু আমার কাছে মনে হয় উঠে যাওয়ার সিদ্ধান্তটা ঠিক ছিল। সামনে ম্যাচ আছে। আমার মনে হয় ব্যাট করলে ৫ বলে ১০ রান করতাম, আউট হওয়ার সম্ভাবনা বেশি থাকত। এদিক থেকে উঠে যাওয়া ভালো হয়েছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status