ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
পরিচালককে ‘প্রেমিকা স্টাইলে’ মিমির চুমু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 1:09 PM

পরিচালককে ‘প্রেমিকা স্টাইলে’ মিমির চুমু

পরিচালককে ‘প্রেমিকা স্টাইলে’ মিমির চুমু

গেল ১১ ফেব্রুয়ারি ছিলো অভিনেত্রী মিমি চক্রবর্তীর জন্মদিন। সেই জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলো টালিউডের অনেকেই। তবে সবার মাঝে মধ্যমণি হয়ে ছিলেন পরিচালক বিরসা দাশগুপ্ত। কেননা নিজের জন্মদিনে পরিচালকে রীতিমতো প্রেমিকা স্টাইলে চুমু দিয়ে বসলেন অভিনেত্রী।

বিষয়টি নিয়ে ভিন্ন কিছু ভাবার কারণ নেই! কেননা ‘গ্যাংস্টার’ থেকে ‘ক্রিসক্রস’ বিরসার বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন মিমি। আর দু’জনের বন্ধুত্ব দীর্ঘদিনের। জন্মদিনে উপস্থিত পরিচালকের স্ত্রী বিদিপ্তা চক্রবর্তীকেও চুমু খেতে দেখা গিয়েছে মিমিকে।

সাংসদ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত পর্দায় দেখা যায়নি মিমিকে। শিগগিরই ‘ড্রাকুলা স্যার’ ছবির মাধ্যমে পর্দায় ফিরছেন অভিনেত্রী। দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় এই ছবিতে মিমির বিপরীতে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। ক্যারিয়ার জুড়ে বাঙালী বাবু ইংলিশ মেম, প্রলয়, বোঝেনা সে বোঝেনা, যোদ্ধা-দ্য ওয়ারিয়র-এর মতো চলচ্চিত্রে কাজ করেছেন।

২০১৯ সালের ভারতের লোকসভা নির্বাচনে তাকে যাদবপুর থেকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। বর্তমানে তিনি যাদবপুর লোকসভা আসনের এমপি।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status