ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রুদ্ধশ্বাস ম্যাচে প্রোটিয়াদের ২ রানে হারালো ইংল্যান্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 1:07 PM

রুদ্ধশ্বাস ম্যাচে প্রোটিয়াদের ২ রানে হারালো ইংল্যান্ড

রুদ্ধশ্বাস ম্যাচে প্রোটিয়াদের ২ রানে হারালো ইংল্যান্ড

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সফরকারী ইংল্যান্ডকে ১ রানে হারিয়েছিলো দক্ষিণ আফ্রিকা। তারই প্রতিরোধ যেন দ্বিতীয় ম্যাচেই নিয়ে নিলো ইংলিশরা। রানবন্যার ম্যাচে স্বাগতিকদের ২ রানে হারিয়ে দিলো ইংলিশরা। ২০৫ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০২ রানে থেমে যায় প্রোটিয়াদের লড়াই।

পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক কুইন্টন ডি ককের ২২ বলে ৬৫ রানের ক্যামিওতে জয়ের কক্ষপথেই ছিলো দক্ষিণ আফ্রিকা। এরপর ভ্যান ডার ডুসেনের ২৬ বলে ৪৩ রানের সুবাদে জয়ে স্বপ্নই দেখছিলো স্বাগতিকরা।

শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিলো ১৫ রান। প্রথম দুই বলে এক চার ও এক ছয়ের মারে সেটা আরো সহজ করে ফেলেন ডোয়াইন প্রিটোরিয়াস। পরের চার বলে মাত্র ৫ রান লাগলেও টম কারানের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে মাত্র ২ রান নিতে পারে স্বাগতিকরা। আর এর ফলে ইয়ন মরগানের দল পেয়ে যায় ২ রানের অবিশ্বাস্য এক জয়।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৪ রান তোলে ইংল্যান্ড। ওপেনার জেসন রয়ের ২৯ বলে ৪০, বেন স্টোকসের ৩০ বলে অপরাজিত ৪৭ রানের পাশাপাশি মঈন আলীর ১১ বলে খেলা ৩৯ রানের সুবাদে বিশাল সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরলো ইংল্যান্ড। রোববার সিরিজের তৃতীয় ও শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে দুদল।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status