ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘৬ বছর নষ্ট করলে কেন?’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 12:59 PM

‘৬ বছর নষ্ট করলে কেন?’

‘৬ বছর নষ্ট করলে কেন?’

ভালোবাসার মানুষের সঙ্গে ছয় বছর প্রেম করার পর বিয়ে করেন এক যুবক। বিয়ের পর গতকাল শুক্রবার প্রথম ভ্যালেন্টাইনস ডে ছিল তাদের।

এদিন স্ত্রীকে গোলাপ দিতে চেয়েছিলেন। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন তাদের বিয়ে মেনে না নিয়ে তরুণীকে নিয়ে অনত্র চলে গেছেন। তাই স্ত্রীকে ফিরে পেতে তালাবন্ধ বাড়ির সামনে ধর্না দিলেন ওই যুবক। হাতে পোস্টার, ছবি নিয়ে কার্যত বিপ্লব শুরু করে দেন।

ওই যুবকের পাশে দাঁড়িয়েছিলেন বন্ধুবান্ধবরাও। ঘণ্টা দুয়েক তা স্থায়ীও হয়। কিন্তু পুলিশ আসতে দেখেই সবকিছু গুটিয়েচলে যান তারা।

শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের সরাইটিকরের দক্ষিণপাড়ায়।

ওই যুবকের নাম শেখ রেজাউল। পেশায় টোটোচালক।

রেজাউল জানান, ওই তরুণীর সঙ্গে ছয় বছরের ধরে প্রেমের সম্পর্ক। গত জানুয়ারিতে তারা দুজন রেজিস্ট্রি করে বিয়েও করেছেন। কিন্তু এই বিয়ে মানতে পারেননি ওই তরুণীর পরিবারের লোকজন।

রেজাউল দাবি করেন, স্ত্রীকে নিয়ে তিনি অন্যত্র চলে গিয়েছিলেন। কিন্তু ওই তরুণীর দিদির বিয়ে হয়নি। তাই এখনই তরুণীর বিয়ে করাটা ঠিক নয়। সেই কারণে বাড়িতে ফিরতে আসতে বলেন ওই তরুণীর বাবা।

রেজাউল বলেন, ‘বিশ্বাস করে স্ত্রীকে বাপের বাড়িতে দিয়ে আসি।’

এরপরই তার সঙ্গে স্ত্রীর যোগাযোগ বন্ধ করে দেয়া হয় বলে দাবি করেন রেজাউল। তারপর ওই তরুণীর বাবা বাড়ির সবাইকে নিয়ে উধাও হয়ে যান।

তবে কোথায় গিয়েছেন কেউ জানেন না। বাড়ি তালাবন্ধ রয়েছে।

রেজাউল জানান, তার সঙ্গে স্ত্রীর যোগাযোগও বন্ধ করে দেয়া হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status