ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
জাপানি প্রমোদতরীতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২১৮
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 12:54 PM
সর্বশেষ আপডেট: Saturday, 15 February, 2020, 1:04 PM

জাপানি প্রমোদতরীতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২১৮

জাপানি প্রমোদতরীতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২১৮

জাপানি প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসে আরো ৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে প্রমোদতরীটির ২১৮ জনের দেহে করোনাভাইরাসের সন্ধান মিলল।

বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে জাপানে এক নারীর মৃত্যু হয়েছে বলেও জানা গেছে।

জাপানের স্বাস্থ্যমন্ত্রী ক্যাটসুনোবু কাটো বলেন, নতুন করে ২২১ জনকে পরীক্ষার পর ৪৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এছাড়া এক স্বাস্থ্য কর্মকর্তাও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

করোনায় প্রাণ হারানো সেই জাপানি নারী একজন ৮০ বছরের বৃদ্ধা। তিনি কানাগাওয়া জেলার বাসিন্দা ছিলেন। গত ১ ফেব্রুয়ারি থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন সেই বৃদ্ধা।

শনিবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস জানিয়েছে, চীনের সরকারি তথ্য অনুযায়ী প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশতিতে এক হাজার ৫১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৬ হাজারেরও বেশি মানুষ।

হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, সেখানে নতুন করে ১৩৯ জনের মৃত্যু হয়েছে । এছাড়া নতুন করে আরো দুই হাজার ৪২০ জনের শরীরে এ ভাইরাস পাওয়া গেছে।

বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ ভাইরাস প্রতিরোধের জন্য ১৫ দশমিক ৩ বিলিয়ন ইয়েনের একটি অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছেন। সেটির মধ্যে ভ্যাকসিন এবং ভাইরাস পরীক্ষার কিটগুলোর সম্প্রসারণ অন্তর্ভুক্ত করা হয়েছে। উহান ফেরত শতাধিক ব্যক্তিকেও এ অর্থায়নের মাধ্যমে সহায়তা করা হবে বলে জানা গেছে। এছাড়া দেশটির সীমান্তগুলোতে ভাইরাস হ্রাসের ব্যবস্থা আরো শক্তিশালী করার জন্যেও বলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status