একটি টেস্ট, ৩টি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আজ শনিবার ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
রাজধানীর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে জিম্বাবুয়ের একমাত্র টেস্ট ম্যাচটি হবে ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি।
তিনটি দিবারাত্রির ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১, ৩ ও ৬ মার্চ। ম্যাচগুলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত হবে। প্রথম দুটি ম্যাচ দুপুর একটায় শুরু হবে। তৃতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়।
৯ ও ১১ মার্চ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ দুটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়।