ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
যুদ্ধাপরাধী সোবহান আর নেই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 14 February, 2020, 4:03 PM

যুদ্ধাপরাধী সোবহান আর নেই

যুদ্ধাপরাধী সোবহান আর নেই

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুস সোবাহান (৮০) মারা গেছেন।

শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন সোবহানের আত্মীয় গোলাম হাদী সাঈদী।

হাসপাতাল সূত্র জানায়, যুদ্ধাপরাধী সোবহান বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ভূগছিলেন। পরে গত ২৪ জানুয়ারি তাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন কারা কর্তৃপক্ষ।

ঢামেক হাসপাতালের ডিউটিরত সহকারী প্রধান কারারক্ষী মো. শেখ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আব্দুস সোবাহান মানবতাবিরোধী অপরাধ মামলার ফাঁসির আসামি ছিলেন। তার বাড়ি পাবনা জেলায়।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status