ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 14 February, 2020, 4:00 PM

কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

ভোলা পৌর ২নং ওয়ার্ডে ছাদিয়া (১৬) নামের এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, বাসার ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

ছাদিয়া ভোলা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। তার বাবা মো. নাছির হোসেন ভোলা সদর উপজেলার সমাজ সেবা অধিদফতরের কর্মরত। তাদের গ্রামের বাড়ি বরিশাল মেহেন্দীগঞ্জে।

স্থানীয়রা বলছেন, নাছির হোসেন ভোলার শহরের শিল্পকলা একাডেমির সামনে নিজাম মিয়ার বাসা ভাড়া নিয়ে পরিবার নিয়ে বসবাস করতেন। ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় তার কলেজপড়ুয়া মেয়ে বাসার ছাদ থেকে রহস্যজনকভাবে পড়ে গিয়ে মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বৃস্পতিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভোলা মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন জানান, ওই ছাত্রীর বাবা-মা ঢাকায় রয়েছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তদন্ত শেষে জানা যাবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status