ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘পার্থিব’র বিশেষ গান ‘ভালোবাসার দিবসে’ (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 February, 2020, 3:38 PM

‘পার্থিব’র বিশেষ গান ‘ভালোবাসার দিবসে’ (ভিডিও)

‘পার্থিব’র বিশেষ গান ‘ভালোবাসার দিবসে’ (ভিডিও)

স্বাভাবিক কর্মতৎপরতার বাইরেও ব্যান্ড ‘পার্থিব’ বরাবরই বিশেষ দিবস কিংবা উৎসবে নিজেদের সম্পৃক্ত রাখে নতুন নতুন গান প্রকাশ করে। এমন সংস্কৃতি দেশের অন্য কোনো ব্যান্ডের বেলায় দেখা যায় না। পার্থিব যেমন একুশে ফেব্রুয়ারিতে গান প্রকাশ করে, তেমনি ভালোবাসা দিবসেও। বাদ যায় না বন্ধু দিবস, শীত মৌসুম কিংবা ক্রিকেট উৎসবও!

এবারও তার ব্যতিক্রম ঘটলো না। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘পার্থিব’ প্রকাশ করেছে বিশেষ একটি গান, নাম ‘ভালোবাসার দিবসে’। গানটির কথা লিখেছেন সুমনা আর সুর দিয়েছেন দলনেতা রুমন।

ভালোবাসার কথা-সুরে বাঁধা এই গানটির ভিডিও প্রকাশ হয়েছে ১৩ এপ্রিল ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেল এবং ফেইসবুক পেইজে। এছাড়াও গানটি শোনা যাচ্ছে বিভিন্ন মোবাইল অপারেটরের অডিও স্ট্রিমিং আ্যপগুলোতে।

ব্যান্ডটির দলনেতা রুমন জানান, শুধু দেশেই নয় সারা বিশ্বে গানটি শোনা যাবে সবগুলো গুরুত্বপূর্ণ মিউজিক প্ল্যাটফর্মে ঢুকে। যেমন- স্পটিফাই, আইটিউনস, আ্যপল মিউজিক, গুগল প্লে, ডিজার, ন্যাপস্টার, স্বাধীন আ্যপ প্রভৃতি।

গত ডিসেম্বরের শেষ দিকে ব্যান্ডটি প্রকাশ করে চলমান শীত মৌসুমকে লক্ষ্য করে- ‘শীতের রাত্রি’ শিরোনামের গান, যা শ্রোতা মহলে প্রশংসিত হয়েছে।

ব্যান্ডটির ভোকাল ও গিটারিস্ট রুমন বলেন, আমরা চেষ্টা করছি নিয়মিত ভালো গান শ্রোতাদের উপহার দিতে। চেষ্টা করছি গানে গানে সময়টাকেও ছুঁয়ে যেতে, প্রতিটি দিবস আর উৎসবকে রাঙিয়ে দিতে। এ বছর আরো গোটা চারেক গান রিলিজ করার ইচ্ছা আছে আমাদের।
বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছি, পাশাপাশি চলছে নতুন গানের কাজও।

‘পার্থিব’ ব্যান্ডের বর্তমান লাইনআপ গিটার ও ভোকাল: রুমন, কি-বোর্ড ও ভোকাল: রনি, গিটার: শান্ত, বেইজ: কিবরিয়া, ড্রামস ও পারকাশনস: শুভ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status