ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মধুমতিতেই ভেসে উঠলো সেই দুই সন্তানের মায়ের মরদেহ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 14 February, 2020, 3:35 PM

মধুমতিতেই ভেসে উঠলো সেই দুই সন্তানের মায়ের মরদেহ

মধুমতিতেই ভেসে উঠলো সেই দুই সন্তানের মায়ের মরদেহ

শেখ লুৎফর রহমান সেতুতে দুই সন্তানকে দাঁড় করিয়ে মধুমতি নদীতে ঝাঁপ দেয়া সেই মা আফরোজা বেগমের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার সকালে নিখোঁজের চারদিন পর ওই নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ওসি এ.এফ.এম নাসিম বলেন, ওই নারী নিখোঁজের পর থেকে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ও ডুবুরি দল তল্লাশি অব্যাহত রেখেছিল। শুক্রবার সকালে তার মরদেহ নদীতে ভাসতে দেখে দমকল বাহিনী। পরে আফরোজার মরদেহটি নদীর পাড়ে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় আনে।

তিনি আরো বলেন, কোনো অভিযোগ না থাকা ও ময়নাতদন্ত ছাড়া আফরোজার মরদেহ নিতে স্বজনরা আবেদন করেন। এতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি বলেন, মঙ্গলবার দুপুর ১২টায় শেখ লুৎফুর রহমান সেতুর মুখে ইজিবাইক থেকে দুই সন্তানকে নিয়ে নামে বোরকা পরা আফরোজা খানম। পরে দুই সন্তান ফাহমিদা ইসলাম ও আব্দুল সালামকে নিয়ে সেতুর মাঝে আসেন। এরপর সন্তানদের হাতে মোবাইল ও ব্যাগ রেখে নদীতে ঝাঁপ দেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status