বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস উপলক্ষ্যে রাজধানীর অদূরে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে মেহেদি ফুডকোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক জমাকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানের নামকরন করা হয়েছে, বসন্তের ছোয়ায় ভালোবাসা উৎসব। যেখানে মঞ্চ মাতাবেন জেমস, শাকিব খান, মৌসুমীর মতো তারকারা।
শুক্রবার এ আয়োজনের শোবিজের বেশ কয়েকজন তারকা এ অংশ নেবেন। জেমস, শাকিব খান, মৌসুমী ছাড়াও এস আই টুটুল, চিত্রনায়িকা পপি, চিত্রনায়ক ফেরদৌস, ইমন, নিরব, চিত্রনায়িকা শিরিন শিলা, মিষ্টি জান্নাত, নিঝুম রুবিনা, উপস্থাপিকা শান্তা জাহানসহ শোবিজের একঝাঁক তারকা।
প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার অর্ক সাহা বলেন, বিশেষ দিবসে তরুণ সমাজকে বিনোদন ও আনন্দ দিতে আমাদের এই ব্যতিক্রমধর্মী আয়োজন। ভালোবাসা দিবসে বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। এই আয়োজন সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। যে কেউ এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন।