ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
খালেদার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 30 January, 2020, 3:17 PM

খালেদার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

খালেদার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি নাইটিঙ্গেল মোড় হয়ে আবার বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ওমর ফারুক কাওসার, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনি, ছাত্রনেতা আখতার আহসান দুলাল, দেলোয়ার হোসেন রাসেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা নাসিরুদ্দিন নাসির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মিল্লাত, সুজন, আসলাম, নীরব, শামীম; কবি নজরুল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ, সাবেক যুগ্ম সম্পাদক মামুন হোসেন ভূঁইয়া, কেন্দ্রীয় সদস্য কে এম রেজাউল করিম রাজু, মো. ওমর ফারুক সাকিল চৌধুরী, তেজগাঁও কলেজ ছাত্রদল নেতা মো. বেলাল হোসেন খানসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status