ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
আবরার হত্যা: অভিযোগপত্র গ্রহণ শুনানি ২১ জানুয়ারি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 15 January, 2020, 4:10 PM

আবরার হত্যা: অভিযোগপত্র গ্রহণ শুনানি ২১ জানুয়ারি

আবরার হত্যা: অভিযোগপত্র গ্রহণ শুনানি ২১ জানুয়ারি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আসামিদের উপস্থিতিতে অভিযোগপত্র গ্রহণ ও মামলা আমলে নিতে আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। ওইদিন মহানগর দায়রা জজ আদালতে এ বিষয়ে শুনানি হবে।

বুধবার (১৫ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গত ১২ জানুয়া‌রি ঢাকার অতি‌রিক্ত মেট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট মো. কায়সারুল ইসলাম মামলা‌টি বিচা‌রের জন্য মহানগর দায়রা জজ আদাল‌তে বদ‌লির আদেশ দেন। ওইদিনই প্রয়োজনীয় আনুষ্ঠা‌নিকতা শে‌ষে বদ‌লি আদাল‌তে মামলা‌টি স্থানান্তর করা হয়। পরে বুধবার অভি‌যোগপত্র গ্রহ‌ণের দিন ধার্য ক‌রেন আদালত।

এখন পর্যন্ত মামলার আরও তিন আসা‌মি পলাতক রয়েছেন। তারা হ‌লেন- মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম, ও মোস্তবা রাফিদ। এর ম‌ধ্যে মোস্তবা রা‌ফিদের নাম এজাহা‌রে ছিল না।

প‌ত্রিকায় বিজ্ঞ‌প্তি প্রকা‌শের পরও পলাতক বা‌কি আসা‌মিরা হা‌জির না হ‌লে তা‌দের অনুপ‌স্থি‌তি‌তেই বিচার শুরু হবে ব‌লে জানান রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী।

মামলায় অভিযুক্ত ২৫ জনের মধ্যে এজাহারভুক্ত ১৯ জন এবং এজাহার বহির্ভূত ৬ জন। গ্রেফতারকৃতদের মধ্যে ৮ জন এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান ২৫ জনকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status