ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
পল্টনে ম্যানহোলে বিস্ফোরণ, উড়ে গেল স্ল্যাব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 15 January, 2020, 4:07 PM

পল্টনে ম্যানহোলে বিস্ফোরণ, উড়ে গেল স্ল্যাব

পল্টনে ম্যানহোলে বিস্ফোরণ, উড়ে গেল স্ল্যাব

রাজধানীর পুরানা পল্টনে ম্যানহোলে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়ে একজন আহত হয়েছেন। বুধবার দুপুরে পল্টনের আজাদ প্রোডাক্টসের গলিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে ম্যানহোলের ওপরের একটি স্ল্যাব (ঢাকনা) খুলে যায়। এতে আতঙ্কিত হয়ে আশপাশের লোকজন ছুটোছুটি শুরু করেন। একজনকে মাটিতে পরে থাকতে দেখা যায়। তিনি সামান্য আহত হয়েছেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে তার অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু এখনও হাতে আসেনি।

ঘটনাস্থল থেকে জাগো নিউজের সিনিয়র ফটো সাংবাদিক বিভাষ দিক্ষীত বিপ্লব জানান, প্রায় ৭ থেকে ৮টি ম্যানহোলের স্ল্যাব তিনি রাস্তার ওপরে পড়ে থাকতে দেখেছেন। স্থানীয়রা তাকে জানিয়েছেন, তারা এ ধরনের বিস্ফোরণ আগে কখনও দেখেননি।

পল্টন থানার ডিউটি অফিসার এসআই মঞ্জুরুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে ফোন পেয়ে পুলিশের সদস্যরা সেখানে গেছেন। পুলিশ কাজ করছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, বিস্ফোরণের অধিকাংশ 'ইম্প্যাক্ট' মাটির নিচে হয়েছে। সেভাবে কারও আহত হওয়ার খবর এখনও নেই। আমরা কাজ করছি।

বিকেল ৩টার দিকে এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, ‘ফায়ার সার্ভিসের কাছে এ ধরনের কোনো তথ্য আসেনি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status