ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
১২১ বছর ধরে পাকিস্তানে বন্দি রয়েছে একটি বটগাছ!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 14 January, 2020, 9:37 PM

১২১ বছর ধরে পাকিস্তানে বন্দি রয়েছে একটি বটগাছ!

১২১ বছর ধরে পাকিস্তানে বন্দি রয়েছে একটি বটগাছ!

বর্তমান পাকিস্তান, সাল ১৮৯৮। লান্ডি-কোটাল উপজাতি অধ্যুষিত পাক-আফগান সীমান্তের শহর পেশোয়ার। এখানে ছিল একটি ব্রিটিশ ক্যান্টনমেন্ট। একদিন ক্যান্টনমেন্টের এক মেজর মদ খেয়ে নেশার ঘোরে দেখলেন একটি বটগাছ তাকে মারতে আসছে। তিনি সাথে সাথে বটগাছটিকে বন্দী করার আদেশ দিলেন।

অফিসারের আদেশ বলে কথা! বটগাছের আষ্টেপৃষ্ঠে শিকল জড়িয়ে তখুনি গাছটিকে বন্দী করা হল। সেই থেকে এখন পর্যন্ত ১২১ বছর ধরে বটগাছটি শিকলবন্দী অবস্থায় পেশোয়ারে রয়েছে। কেউ জানে না এই গাছের কী অপরাধ, কেউ এটাও জানে না যে শিকল খোলা হচ্ছে না কেন!

পেশোয়ার বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুখতিয়ার দুরানি জানিয়েছেন, ঘটনাটি মর্মান্তিক হলেও এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। ব্রিটিশ শাসনের সময় উপজাতি বহুল এই এলাকায় আইন কানুন কতটা ভয়াবহ ছিল, তার উদাহরণ হয়েই রয়েছে এই বন্দী বটগাছ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status