ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
আমি রাঙ্গার মেয়ে, বাবাকে নিয়ে কিছু কথা বলতে চাই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 14 November, 2019, 6:12 PM

আমি রাঙ্গার মেয়ে, বাবাকে নিয়ে কিছু কথা বলতে চাই

আমি রাঙ্গার মেয়ে, বাবাকে নিয়ে কিছু কথা বলতে চাই

জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার মেয়ে মালিহা তাসমিন জুঁই মুখ খুলেছেন তার বাবার করা নূর হোসেনকে নিয়ে মন্তব্য নিয়ে। মঙ্গলবার (১২ নভেম্বর) জুঁই ফেসবুক লাইভে এসে এ ব্যাপারে কথা বলেন। এসময় বাবার পক্ষ থেকে দেশবাসীর কাছে ক্ষমা চান জুঁই।

জুঁই বলেন, ‘আমি মসিউর রহমান রাঙ্গা সাহেবের মেয়ে। বাবার হয়ে আমি কিছু কথা বলতে চাই। দয়া করে আমার কথাগুলো একটু শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল করে। রাঙ্গা সাহেব দেশবাসী, নূর হোসেনের মা, ভাই, পরিবার এবং প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। আপনারা সবাই আমার বাবাকে ক্ষমা করবেন। দয়া করে আমার ভিডিওটি শেয়ার করবেন।

ওই দিন সকালে পার্টি অফিসে গিয়ে নেতাকর্মীর কাছে বাবা শুনতে পান গণতন্ত্র দিবসে কিছু লোক বলেছেন, ‘এরশাদের দুই গালে জুতা মারো তালে তালে’।

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম এইচএম এরশাদ সম্পর্কে এসব কথাবার্তা শোনার পর মাথা ঠিক ছিল না বাবার। বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেননি তিনি। কারণ এরশাদকে নিজের বাবার মতো জানেন আমার বাবা। এজন্য প্রতিক্রিয়া জানতে গিয়ে নূর হোসেনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বাবা। বাবার বিষয়টি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, বাবার হয়ে আমি সবার কাছে ক্ষমা চাই।’

এর আগে, জাতীয় সংসদে দাঁড়িয়ে হাতজোড় করে ক্ষমা চেয়েছেন রাঙ্গা নিজেও। সংসদে তিনি বলেছেন, তার তিনদিন ধরে জ্বর। এজন্য ভুলভাল বলে ফেলেছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status