গভীর রাতে ডেকে নিয়ে বোনকে দলবেঁধে ধর্ষণ করল চাচাতো ভাই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 14 November, 2019, 6:05 PM
গভীর রাতে ডেকে নিয়ে বোনকে দলবেঁধে ধর্ষণ করল চাচাতো ভাই
রাতের আধাঁরে খালি ঘর থেকে ডেকে নিয়ে মাদারীপুরের কালকিনিতে এক সন্তানের জননীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে ভুক্তভোগীকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
হাসপাতাল ও ভুক্তভোগীর পরিবার সুত্রে জানাগেছে, উপজেলার চরফতে বাহাদুর এলাকার দক্ষিন চরফতে বাহাদুর গ্রামের ১ সন্তানের জননী রাতের খাবার খেয়ে তার শিশু সন্তানকে নিয়ে একা ঘরে ঘুমিয়ে পড়েন। এ সুযোগে একই এলাকার জামাল খানের ছেলে ধর্ষিতার চাচাতো ভাই পারভেজ খান তাকে ঘর থেকে বাড়ির পাশের পুকুর পাড় ডেকে নিয়ে যায়। এসময় তাকে জোরপূর্বক নেশা জাতীয় দ্রব্য খাইয়ে পারভেজ ও তার ৪/৫জন বন্ধু মিলে দলবেঁধে ধর্ষণ করে ফেলে রেখে তারা সবাই পালিয়ে যায়।
এ বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কালকিনি হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে রেফার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ধর্ষিতার বাবা অভিযোগ করে বলেন, খালি বাড়ি থেকে ডেকে নিয়ে আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেছে পারভেজ ও তার বন্ধুরা। আমি তাদের বিচার চাই।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।