ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইমার্জিং কাপে সৌম্য ঝড়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 14 November, 2019, 5:51 PM

ইমার্জিং কাপে সৌম্য ঝড়

ইমার্জিং কাপে সৌম্য ঝড়

ভারতের মাটিতে সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমে বাংলাদেশ জাতীয় দলের যখন ভরাডুবি হয়েছে, ঠিক তখন দেশের মাটিতে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন সৌম্য সরকার। তার এবং নাঈম শেখের ব্যাটিং তাণ্ডবে ইমার্জিং এশিয়া কাপে উড়ন্ত সূচনা হলো বাংলাদেশের। অনূর্ধ্ব ২৩ বয়স ভিত্তিক এই ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের প্রথম খেলায় হংকংকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

আজ ১৪ নভেম্বর থেকে শুরু হয়েছে এশীয় ক্রিকেটের এই আসর। আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করে হংকং।পেসার সুমন খান (১০ ওভারে ৪/৩৩) আর ডানহাতি অফস্পিনার মেহেদি হাসানের (১০ ওভারে ২/২৩) সাঁড়াশি বোলিংয়ের মুখে হংকংয়ের একজন ব্যাটসম্যানও মাথা তুলে দাঁড়াতে পারেননি। সর্বোচ্চ ৩৫ রান আসে মিডল অর্ডার হারুন আরশাদের ব্যাট থেকে।

রান তাড়ায় নেমে মাত্র ১ উইকেট খুইয়ে দিনের ১৫৫ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা। ওপেনার নাইম শেখ ৫২ বলে ৮ বাউন্ডারিতে ৫২ করে ফিরলেও আরেক বাঁহাতি সৌম্য সরকার ৭৪ বলে ৯ বাউন্ডারি আর ৩ ছক্কায়  ৮৪ রানে অপরাজিত থাকেন। নাঈম আউট হওয়ার পর সৌম্যর সঙ্গী হন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তিনিও বেশ হাত খুলে ২ ছক্কায় বল সমান ২২ রানে অপরাজিত থেকে সৌম্যর সাথে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status