ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাছ বাজারের ফ্রিজে মিলল লাশ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 October, 2019, 1:24 PM

মাছ বাজারের ফ্রিজে মিলল লাশ!

মাছ বাজারের ফ্রিজে মিলল লাশ!

মাছের বাজারের ফ্রিজার থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এই রহস্যজনক হত্যাকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার পাইকারি মাছ বাজারে এ ঘটনা ঘটেছে। এ ঘটনা জড়িত থাকার সন্দেহে ওই স্টলের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

খুন হওয়া ব্যক্তির নাম ছোটন রাই। তিনি বিহারের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ মনে করছে, পুরনো শত্রুতার জেরে ছোটন রাইকে খুন করা হয়েছে।

ইতিমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে,আজ সকালে হাওড়া স্টেশন সংলগ্ন পাইকারি মাছ বাজারের ৩১ নং স্টলের একটি ফ্রিজার থেকে ছোটন রাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। ছোটন রাই হাওড়া স্টেশনে মালবাহকের কাজ করতেন।

পুলিশ বলছে, এ ঘটনায় সুরিন্দর নামে ওই স্টলের এক কর্মীকে আটক করা হয়েছে। সুরিন্দর সঙ্গে পূর্বপরিচিত ছিলেন ছোটন। বিহারের একই গ্রামের বাসিন্দা তারা। পুরনো বিবাদের জেরেই ছোটনকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ।

এ ঘটনায় আর কেউ জড়িত কিনা সে ব্যাপারে খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার রাতে সুরিন্দর ও ছোটনের মধ্যে দেখা হয়েছিল। সে সময় কোনও বিষয়ে নিজেদের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন উত্তেজনার বশে ভারি অস্ত্র দিয়ে ছোটনের মাথায় আঘাত করেন সুরিন্দর। সেই আঘাতেই মৃত্যু হয় ছোটনের। এরপরেই তড়িঘড়ি পরিস্থিতি সামলে নিতে লাশটি দোকানের একটি খালি ফ্রিজারে ভরে রাখেন তিনি।

ওই স্টলের মালিক সুনিল সিং জানান, শনিবার দোকান বন্ধের আগে ফ্রিজার পরিষ্কার করা হয়। প্রায় তিন বছর ধরে মাছ প্যাকিংয়ের কাজ করছেন সুরিন্দর রাই। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস, ডেইলি হান্ট

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status