ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রস্তুতি ক্যাম্পে নেই সাকিব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 25 October, 2019, 7:11 PM

প্রস্তুতি ক্যাম্পে নেই সাকিব

প্রস্তুতি ক্যাম্পে নেই সাকিব

ক্রিকেটের পরাশক্তি ভারতের বিপক্ষে আগামী মাসে দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। যেটা নভেম্বরের ৩ তারিখ থেকে শুরু হবে। আসন্ন এই সিরিজকে সামনে রেখে শুক্রবার (২৫ অক্টোবর) শুরু হয়েছে টাইগারদের প্রস্ততি ক্যাম্প। কিন্তু এই ক্যাম্পে অংশ নেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। স্কোয়াডে থাকা সকল ক্রিকেটার ক্যাম্পে যোগ দিলেও টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব কেন যোগ দেননি তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে সাকিব-মাহামুদউল্লাহ-মিরাজদের কোচ হিসেবে সকলে ঢাকায় এসেছেন কিউইদের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এছাড়া ছুটিতে থাকা টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো ও ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জিও এসেছেন একই সময়ে। দেশে এসেই স্পিনারদের নিয়ে কাজ শুরু করে দিয়েছেন ভেট্টোরি।


এদিকে আগেই জানা গিয়েছিল ব্যাক্তিগত কারণে হয়তো ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে পাওয়া যাবে না তাই তার ব্যাক–আপ হিসেবে এই ক্যাম্পে যোগ দিয়েছেন ইমরুল কায়েস।

উলেখ্য, কয়েকদিন আগেও শঙ্কা দেখা দেয় আসন্ন ভারত সিরিজের প্রস্তুতি ক্যাম্প শুরু নিয়ে। কারণ বেতন-ভাতাসহ ১১ দাবি জানিয়ে ধর্মঘটের ডাক দিয়েছিলেন ক্রিকেটাররা। শেষ পর্যন্ত বিসিবি ক্রিকেটারদের ৯টি দাবি মেনে নেয়ায় ধর্মঘট প্রত্যাহার করে নেন ক্রিকেটাররা।

তারা জানান, মামলার পরিপ্রেক্ষিতে একে একে ৩ আসামিকে র‌্যাব-৯ ও থানা পুলিশ গ্রেফতার করে। আর বারিক মিয়া আদালতে হাজিরা দিতে গিয়ে আটকা পড়েন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status