ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিভিন্ন মন্ত্রণালয় থেকে অভিযোগ আসে প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে : স্থানীয় সরকার মন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 2:09 PM

বিভিন্ন মন্ত্রণালয় থেকে অভিযোগ আসে প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে : স্থানীয় সরকার মন্ত্রী

বিভিন্ন মন্ত্রণালয় থেকে অভিযোগ আসে প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে : স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বিভিন্ন প্রকল্পের পরিচালকদের বিষয়ে মন্ত্রণালয় থেকে অভিযোগ আসে। এসব অভিযোগ যেন না আসে সেজন্য প্রকল্প পরিচালকদের প্রকল্প যথাসময়ে বাস্তবায়ন করতে হবে এবং কাজের মানও ঠিক রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।

আজ রবিবার সকালে রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী ‘দ্রুত প্রকল্প বাস্তবায়ন সপ্তাহ-২০১৯’-এ এসব কথা বলেন মন্ত্রী।

অনুষ্ঠানে এশীয় উন্নয়ন ব্যাংককে (এডিবি) বাংলাদেশে আরো বিনিয়োগের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেছেন, বিদেশি সংস্থা কিংবা কোনো রাষ্ট্র বিনিয়োগ করলে তাদের টাকা ফিরিয়ে দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের সুন্দর অতীত রয়েছে। আমাদের জনবল রয়েছে। রয়েছে ভূমিও। আমাদের এখন বিনিয়োগ প্রয়োজন।

বিভিন্ন প্রকল্পের পরিচালকদের বিষয়ে তাজুল ইসলাম বলেন, ‘যখন কোনো একটি প্রকল্প গ্রহণ করা হয়, তখন এটির যথাসময়ে বাস্তবায়ন, মান ঠিক রাখাও গুরুত্বপূর্ণ। মান সম্পন্ন পরিকল্পনা ও নকশা গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে প্রকল্পের খরচ কমানোও অপরিহার্য।’

দেশের নানা খাতে দুর্নীতির বিষয়ে মন্ত্রী বলেন, ‘দেশে দুর্নীতি আরেকটি বড় সমস্যা। আপনারা জানেন, দেশ সবসময় গণতান্ত্রিকভাবে শাসিত হয়নি। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে অরাজক পরিস্থিতির তৈরি হয়েছিল। অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে আমাদের সমাজে। এর ফলে প্রত্যেক জায়গায় সুশাসনের ঘাটতি রয়েছে, দুর্নীতি রয়েছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশাবাদী যে, তিনি এই দুর্নীতিকে রুখবেন।’

এ সময় বিভিন্ন প্রকল্প পরিচালকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন তাজুল ইসলাম। বলেন, ‘নিয়মিতই বিভিন্ন মন্ত্রণালয় থেকে অভিযোগ আসে প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে। আমি নিজেও একজন স্থানীয় সরকার মন্ত্রী। আশা করি, প্রকল্প পরিচালকরা আরও বেশি যত্নশীল হবেন। যখন কোনো প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন, তার উচিত সেই প্রকল্প যথাসময়ে বাস্তবায়ন করা, কাজের মানও ঠিক রাখতে হবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status