ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুলনা জিআরপি থানার
সাবেক সেই ওসিসহ পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগপত্র দাখিল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 22 September, 2019, 1:51 PM

সাবেক সেই ওসিসহ পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগপত্র দাখিল

সাবেক সেই ওসিসহ পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগপত্র দাখিল

খুলনা জিআরপি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা  উছমান গণি পাঠানসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে গণধর্ষণ মামলার অভিযোগপত্র দাখিল করেছে নির্যাতিত নারী।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই  নারী এ আবেদন করেন।

দুপুরের পরে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আইনজীবী অ্যাডভোকেট মমিনুল ইসলাম।

এর আগে ভুক্তভোগী নারী বাদী হয়ে ১০ আগস্ট  রাতে জিআরপি থানায় আদালতের নির্দেশে পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগে মামলা করেন।

গেল দুই আগস্ট রাতে জিআরপি থানার মধ্যে ওসিসহ পাঁচ পুলিশ সদস্য গণধর্ষণ ও মারধর করে বলে এক নারী আদালতে অভিযোগ করেন। তিন আগস্ট আদালত তার জবানবন্দি গ্রহণ করেন এবং তার ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশে পাঁচ আগস্ট তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।

এ ঘটনায় সাত আগস্ট খুলনা রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসমান গনি পাঠানসহ এস আই নাজমুল হককে ক্লোজড করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status