ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বে গৃহহীন মানুষের সংখ্যা ৭ কোটি ৮০ লাখ: জাতিসংঘ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 20 June, 2019, 4:56 PM
সর্বশেষ আপডেট: Thursday, 20 June, 2019, 5:15 PM

বিশ্বে গৃহহীন মানুষের সংখ্যা ৭ কোটি ৮০ লাখ: জাতিসংঘ

বিশ্বে গৃহহীন মানুষের সংখ্যা ৭ কোটি ৮০ লাখ: জাতিসংঘ

বিশ্বে ক্রমশই বাড়ছে গৃহচ্যুত মানুষের সংখ্যা। গত বছরেই এই সংখ্যাটা ৭ কোটি ছাড়িয়ে গেছে। গতকাল বুধবার গৃহচ্যুত মানুষদের নিয়ে সাম্প্রতিক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। তাতেই এই ভয়ংকর ছবি সামনে এসেছে।




জাতিসংঘের প্রতিবেদন অনুসারে, যুদ্ধ-হিংসায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। গৃহচ্যুত মানুষের মধ্যে অর্ধেক শিশু। এছাড়া উন্নত পশ্চিমের দেশগুলির পরিবর্তে উন্নয়নশীল দেশগুলি বিপুল সংখ্যক শরণার্থীর বোঝা বহন করছে বলে সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইউএনএইচসিআর'র প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের শেষে বিশ্বে গৃহহীন মানুষের সংখ্যা ৭ কোটি ৮০ লাখে পৌঁছেছে। যা ২০১৭ সালের থেকে ২ কোটি ৩০ লক্ষের বেশি। অর্থাৎ মাত্র এক বছরে ২ কোটি লক্ষের বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

বিশ্বব্যাপী এই প্রবণতা উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি। এই পরিস্থিতি মোকাবিলায় সবাইকে একযোগে উদ্যোগী হওয়ার আবেদন করেছেন তিনি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status