ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্যাচ ফেললেন সাব্বির
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 20 June, 2019, 4:16 PM
সর্বশেষ আপডেট: Thursday, 20 June, 2019, 4:45 PM

ক্যাচ ফেললেন সাব্বির

ক্যাচ ফেললেন সাব্বির

ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ। দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন। তাঁদের জায়গায় দলে ঢুকেছেন পেসার রুবেল হোসেন ও ব্যাটসম্যান সাব্বির রহমান। এ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত আকাশ পরিষ্কার।




৭ ওভারে বিনা উইকেটে ৩৫ রান তুলে ফেলেছে অস্ট্রেলিয়া। তবে আগের ওভারেই ওপেনিং জুটিটা ভাঙতে পারত। মাশরাফির বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ ফেলেছেন সাব্বির। কঠিন কোনো ক্যাচও ছিল না। ওয়ার্নার পড়ে পাওয়া ভাগ্যটা এখন কীভাবে কাজে লাগান, বাংলাদেশকে কতটা পোড়ান, কে জানে!

বিশ্বকাপে পাঁচ ম্যাচে এ পর্যন্ত ২ জয় পেয়েছে বাংলাদেশ। ২টি ম্যাচে হেরেছে এবং শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। মোট ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে রয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। সেমিফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে এ ম্যাচটি জেতা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা ও মোস্তাফিজুর রহমান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status