ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ওয়ালটনের র‌্যাম ও মেমোরি কার্ড বাজারে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 20 June, 2019, 4:03 PM

ওয়ালটনের র‌্যাম ও মেমোরি কার্ড বাজারে

ওয়ালটনের র‌্যাম ও মেমোরি কার্ড বাজারে

বেশ কিছু নতুন এক্সেসরিজ বাজারে ছাড়লো প্রযুক্তিপণ্যের দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। যার মধ্যে রয়েছে র‌্যাম এবং মাইক্রো এসডি কার্ড। রাজধানীর আগারগাঁওয়ের আইডিবিসহ সারা দেশের সব ওয়ালটন প্লাজা এবং পরিবেশক শোরুমে আকর্ষণীয় ডিজাইন ও উচ্চমানের এসব প্রযুক্তিপণ্য মিলছে সাশ্রয়ী দামে।

ওয়ালটন কম্পিউটার প্রোডাক্টের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও ইঞ্জিনিয়ার লিয়াকত আলী জানান, প্রাথমিকভাবে ৩ মডেলের ডিডিআরফোর র‌্যাম বাজারে ছাড়া হয়েছে। প্রতিটি র‌্যামই ৪ গিগাবাইটের। এর মধ্যে ২ মডেলের র‌্যাম ডেক্সটপ কম্পিউটারের জন্য। দাম ২,৩০০ এবং ২,৪০০ টাকা। এগুলোর ডাটা ট্রান্সফার ব্র্যান্ডউইথ যথাক্রমে প্রতি সেকেন্ডে ১৯,২০০ এবং ২১,৩০০ মেগাবাইট। প্রতি সেকেন্ডে ১৯,২০০ ডাটা ট্রান্সফার ব্র্যান্ডউইথ সম্পন্ন অন্য মডেলের র‌্যামটি ল্যাপটপ বা নোটবুকের জন্য। এর দাম মাত্র ২,২০০ টাকা। সব মডেলের ওয়ালটন র‌্যামে ২ বছরের ওয়ারেন্টি মিলবে।




নতুন আসা ওয়ালটন এক্সেসরিজের মধ্যে রয়েছে ৪ মডেলের মেমোরি কার্ড। উচ্চগতির ডাটা আদান-প্রদানের সুবিধা সম্বলিত এসব কার্ডের ধারণক্ষমতা ১৬ গিগাবাইট থেকে ১২৮ গিগাবাইট পর্যন্ত। ১০/ইউ১ স্পিড ক্লাসের এই কার্ডগুলো যে কোনো টিএফ কার্ড স্লটযুক্ত ডিভাইসে ব্যবহার করা যাবে। পানিরোধী ও টেকসই ওয়ালটন মাইক্রো এসডি কার্ড শূণ্য থেকে ৭০ ডিগ্রি তাপমাত্রায় কাজ করে।

ওয়ালটনের ১৬ জিবি মেমোরি কার্ডের দাম মাত্র ৩৫০ টাকা। ৩২ জিবির দাম ৪৯৫, ৬৪ জিবি ৯৯৫ এবং ১২৮ জিবি ১৬৯০ টাকায় কেনা যাবে।

এছাড়াও, খুব শিগগিরই ওয়ালটনের প্রযুক্তিপণ্য সম্ভারে নতুন যোগ হচ্ছে ওয়াইফাই রাউটার। ৩০০ এমবিপিএস গতির এই রাউটারে একসঙ্গে ৪টি ভিন্ন ওয়াইফাই আইডি ব্যবহার করা যাবে। দ্রুতগতি ও নিরাপত্তা ফিচার সম্বলিত এই রাউটার হবে বজ্রপাত প্রতিরোধীও।

ওয়ালটন কম্পিউটার বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে বাজারে রয়েছে প্রিলুড, প্যাশন, ট্যামারিন্ড, কেরোন্ডা ও ওয়াক্সজ্যাম্বু সিরিজের ২৩ মডেলের ল্যাপটপ, ১৩ মডেলের ডেক্সটপ এবং ৪ মডেলের মনিটর। এছাড়াও, ওয়ালটনের কম্পিউটার এক্সেসরিজে রয়েছে বিভিন্ন মডেলের গেমিং এবং স্ট্যান্ডার্ড কিবোর্ড ও মাউস, পেন ড্রাইভ এবং ইয়ারফোন।

স্মার্ট ডিজাইন, আকর্ষণীয় কালার এবং অত্যাধুনিক ফিচার সম্বলিত প্রিলুড সিরিজের ৪ মডেলের ল্যাপটপ পাওয়া যাচ্ছে মাত্র ১৯,৯৯০ টাকা থেকে ২১,৯৯০ টাকার মধ্যে। প্যাশন সিরিজে রয়েছে ২৪ হাজার ৫০ টাকা থেকে শুরু করে ৫৩,৫৫০ টাকা দামের ১০ মডেলের ল্যাপটপ। আর ট্যামারিন্ড সিরিজের ৭ মডেলের ল্যাপটপের সর্বনিম্ন দাম ২৩,৪৯০ টাকা; সর্বোচ্চ ৫৪ হাজার টাকা। ওয়াক্সজ্যাম্বু ও কেরোন্ডা সিরিজের ডিজাইন, সিমুলেশন এবং গেমিং ল্যাপটপের দাম ৭৯ হাজার ৯৫০ এবং ৬৯ হাজার ৯৫০ টাকা।

এছাড়াও, ওয়ালটনের রয়েছে বিভিন্ন কনফিগারেশনের ১৩ মডেলের ডেক্সটপ। দাম ২৩ হাজার ৫৫০ টাকা থেকে ৪৪ হাজার ৯৯০ টাকা। আছে ১৫ থেকে ২৩ ইঞ্চির চার মডেলের মনিটর। দাম ৫ হাজার ৭৯০ টাকা থেকে ১৩ হাজার ৯৯০ টাকা।

উল্লেখ্য, দেশের সব ওয়ালটন আউটলেটে মাত্র ২০ শতাংশ ডাউন পেমেন্টে ১২ মাসের কিস্তিতে কেনা যায় সব মডেলের ওয়ালটন ল্যাপটপ। এছাড়াও, শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ ক্রয়ে থাকছে বিশেষ সুবিধা। সব মডেলের ওয়ালটন ল্যাপটপে থাকছে ২ বছরের ওয়ারেন্টি। ডেক্সটপ এবং মনিটরে সর্বোচ্চ ৩ বছরের বিক্রয়োত্তর সেবা মিলবে।

এদিকে, সারা দেশে চলছে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন ফোর। এর আওতায় ল্যাপটপ কিনে রেজিস্ট্রেশন করলে রয়েছে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অটোগ্রাফযুক্ত গোল্ড এডিশন প্রতীকী ব্যাট বল এবং ক্রিকেট ব্যাট ফ্রি পাওয়ার সুযোগ। এ সুযোগ থাকছে ১৪ জুলাই পর্যন্ত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status