ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজীবের পরিবারকে ২ মাসের মধ্যে ৫০ লাখ টাকা দেয়ার নির্দেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 20 June, 2019, 3:29 PM

রাজীবের পরিবারকে ২ মাসের মধ্যে ৫০ লাখ টাকা দেয়ার নির্দেশ

রাজীবের পরিবারকে ২ মাসের মধ্যে ৫০ লাখ টাকা দেয়ার নির্দেশ

রাজধানীতে দুই বাসের চিপায় হাত হারানো তিতুমীর কলেজছাত্র রাজীব হোসেনের পরিবারকে দুই মাসের মধ্যে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে রাজীবের দুর্ঘটনার দায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) ও স্বজন পরিবহনকে নিতে হবে বলেও পর্যবেক্ষণে বলেছেন আদালত।

বিআরটিসি ও স্বজন পরিবহনকে ক্ষতিপূরণের ৫০ লাখ টাকার মধ্যে ২৫ লাখ করে দিতে বলা হয়েছে রায়ে।




রাজীবের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না- এ মর্মে জারি করা রুল নিষ্পত্তি করে বৃহস্পতিবার এ আদেশ দিয়েছেন আদালত। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ১৯ মে চূড়ান্ত শুনানির পর হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য ২৩ মে দিন ধার্য করেছিলেন। কিন্তু ওই দিন একটি বিষয়ে প্রশ্ন ওঠায় রায়ের দিন পিছিয়ে ২০ জুন নির্ধারণ করা হয়।

আজ আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। বিআরটিসির পক্ষে ছিলেন ব্যারিস্টার মনিরুজ্জামান। বিআরটিএর পক্ষে ছিলেন আইনজীবী রাফিউল ইসলাম।

প্রসঙ্গত গত বছরের ৩ এপ্রিল রাজধানীর কারওয়ানবাজারে দুই বাসের রেষারেষিতে চিপায় পড়ে এক হাত হারান তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন। চিকিৎসাধীন ওই বছরের ১৬ এপ্রিল তার মৃত্যু হয়। পরিপ্রেক্ষিতে কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে রিট করেন আইনজীবী রুহুল কুদ্দুস।

হাইকোর্ট এক কোটি টাকা ক্ষতিপূরণের রুল জারিসহ রাজীবের চিকিৎসার খরচ দুই বাস মালিক বিআরটিসি ও স্বজন পরিবহনকে বহনের নির্দেশ দেন।

এদিকে বাসমালিকদের আপিলের পর গত বছরের ২২ মে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ ওই ঘটনায় দুই বাস কর্তৃপক্ষের মধ্যে কারা দায়ী ও ক্ষতিপূরণ নিরূপণ করতে একটি ‘স্বাধীন কমিটি’ গঠনে হাইকোর্টকে নির্দেশ দেন।

পাশাপাশি রাজীবের দুই ভাইকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) ও স্বজন পরিবহনের মালিককে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেন আপিল বিভাগ। এর পর হাইকোর্ট বিভাগ একটি কমিটি গঠন করেন।

গত ১৫ অক্টোবর দুই বাস কর্তৃপক্ষের মধ্যে কারা দায়ী এবং ক্ষতিপূরণ নিরূপণ করতে বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের কমিটির প্রতিবেদনে গণপরিবহন নিয়ে কয়েকটি সুপারিশ দেন। কমিটির অপর সদস্য হিসেবে রয়েছেন বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন শিক্ষক ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status