ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে এফডিআর-সম্পত্তি আত্মসাৎ করল স্ত্রী-সন্তানরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 7 May, 2019, 9:57 PM

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে এফডিআর-সম্পত্তি আত্মসাৎ করল স্ত্রী-সন্তানরা

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে এফডিআর-সম্পত্তি আত্মসাৎ করল স্ত্রী-সন্তানরা

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে এবং স্বাক্ষর জাল করে এফডিআরের টাকা উত্তোলন ও সম্পত্তি আত্মসাতের অভিযোগে প্রথম স্ত্রী ও প্রথম সংসারের সন্তানদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধা মো. সানাউল্লাহ।

মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজেকে যুক্তরাষ্ট্রের ম্যানহাটন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বলে পরিচয় দেন।



লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা সানাউল্লাহ জানান, ১৯৯৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রবাসী থাকাকালীন সময় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ২.৫ শতক জায়গার পাশে আরও ২.৫ শতক জায়গা ক্রয় করে মোট পাঁচ শতক জায়গার ওপর ৪তলা ঘর তৈরি করেন তিনি।

আট ফ্ল্যাটের ঘরের এক ফ্ল্যাটে তার আগের স্ত্রী ও সন্তানেরা থাকত আর বাকি ফ্ল্যাটগুলা ভাড়া ছিল। তিনি দেশে আসার পর দ্বিতীয় সংসারের স্ত্রী সন্তানদের নিয়ে ঘরে উঠতে চাইলে আগের ঘরের সন্তানেরা তাকে মেরে তাড়িয়ে দেয়।

সানাউল্লাহ বলেন, এই অবস্থায় এফডিআরের ১০ লাখ টাকা ওঠাতে গেলে সেখানে দেখতে পান- স্বাক্ষর জাল করে আগের স্ত্রী সব টাকা তুলে ফেলেছে।

তিনি আরও বলেন, খোঁজ নিয়ে আরও জানতে পারেন বিদেশ থাকাকালীন সময়ে তাকে মৃত দেখিয়ে মালিক সেজে বাড়ি বন্ধ রেখে চট্টগ্রামে ওয়ান ব্যাংকের বড়পুল শাখা থেকে ১ কোটি ২০ লাখ টাকা ঋণ নেয় প্রথম পক্ষের সন্তানেরা।

সানাউল্লাহ বলেন, অসহায় হয়ে তিনি সীতাকুণ্ডের এএসপি শম্পা রানী সাহার দ্বারস্থ হলে তাদেরকে অস্থায়ীভাবে বিল্ডিংয়ের এক ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করে দেন এবং জায়গা-সম্পত্তির বিষয় আইনিভাবে মোকাবিলার পরামর্শ দেন। কিন্তু ফ্ল্যাটে ওঠার পর থেকে ফ্ল্যাটের পানি বন্ধ করে দেওয়া ছাড়াও তাকে মেরে লাশ গুম করাসহ নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সানাউল্লাহ সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় দ্বিতীয় পক্ষের স্ত্রী তাসলিমা আক্তার, ছেলে সামাদ ও মেয়ে সালমা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status