ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিমানের টিকিট সঙ্কট, ২০ হাজার ভিসা বাতিল হওয়ার শঙ্কা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 7 May, 2019, 9:29 PM

বিমানের টিকিট সঙ্কট, ২০ হাজার ভিসা বাতিল হওয়ার শঙ্কা

বিমানের টিকিট সঙ্কট, ২০ হাজার ভিসা বাতিল হওয়ার শঙ্কা

টিকিট সঙ্কটে ওমরাহ যাত্রীসহ অন্তত ২০ হাজার মানুষের ভিসা বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করে, কম দূরত্বের ফ্লাইট কমিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলেছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) নবনির্বাচিত সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।

মঙ্গলবার ৭ মে, দুপুরে হাব কার্যালয়ে গণমাধ্যমের ধর্মবিষয়ক রিপোর্টারদের সংগঠন রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ওপেন স্কাই চালু ও অন্যান্য এয়ারলাইন্সকেও বিভিন্ন চার্জ কমিয়ে ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করতে হবে। টিকিট সঙ্কটে কৃত্রিমভাবে টিকিটের মূল্য বৃদ্ধির কারণে কোটি কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

শাহাদাত হোসাইন তসলিম বলেন, মধ্যপ্রাচ্যগ্রামী কিছু এয়ারলাইন্স বাংলাদেশ থেকে ফ্লাইট কমিয়ে দেয়া ও কিছু এয়ারলাইন্স ফ্লাইট বন্ধ করে দেয়ায় টিকিট সঙ্কট তৈরি হয়েছে। এ সুযোগে টিকিটের দাম প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে এয়ারলাইন্সগুলো। এতে অভিবাসন ব্যয় বৃদ্ধি পেয়েছে। অনেকে ছুটি নিয়ে দেশে আসার পর এখন আর ফিরে যেতে পারছেন না। তাই তাদের ভিসা বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, আরআরএফ এর সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়া, সহ সভাপতি মিয়া হোসেন, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল, কোষাধ্যক্ষ রকীবুল হক, দফতর সম্পাদক কাওসার আজম, প্রচার সম্পাদক কামরুজ্জামান বাবলু ও নির্বাহী কমিটির সদস্য সামসুল ইসলাম নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান। অন্যান্যের মধ্যে হাবের নবনির্বাচিত সহ সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী ও এম ইব্রাহীম প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status