ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপে নতুন দায়িত্বে গেইল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 May, 2019, 9:13 PM

বিশ্বকাপে নতুন দায়িত্বে গেইল

বিশ্বকাপে নতুন দায়িত্বে গেইল

ইংল্যান্ড বিশ্বকাপের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ক্রিস গেইল। পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছেন ক্যারিবীয় এই হার্ডহিটার ব্যাটসম্যান।

এবারের বিশ্বকাপে ক্রিস গেইলকে সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে ক্যারিবীয় দলের নেতৃত্বে থাকছেন জেসন হোল্ডার।

১৯৯৯ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ক্রিস গেইলের। জাতীয় দলের হয়ে ইতিমধ্যে তিন ফরম্যাটে ৪৫০ ম্যাচ খেলে ৪২টি সেঞ্চুরির সাহায্যে ১৮ হাজার ৯৯২ রান করেছেন গেইল।




ব্যাট হাতে দাপট দেখানোর পাশাপাশি বল হাতে শিকার করেন ২৫৫ উইকেট। এই অলরাউন্ড নৈপুণ্যের পাশাপাশি জাতীয় দলের হয়ে ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ৫৩টি ওয়ানডে, ২০টি টেস্ট এবং ১৭টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেন গেইল।

বিশ্বকাপে উইন্ডিজের সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর গেইল জানান, যে কোনো সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করা সব সময়ই সম্মানের ব্যাপার। সিনিয়র ক্রিকেটার হিসেবে অধিনায়ক ও দলের অন্যদের সহায়তা করা আমার দায়িত্ব।

আগামী ৩১ মে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে দুইবারের চ্যাম্পিয়ন উইন্ডিজের।


 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status