ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রমজানে পচা-বাসি খাওয়ালে ঈদ কারাগারে কাটাতে হবে, হুঁশিয়ারী মেয়রের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 7 May, 2019, 9:12 PM

রমজানে পচা-বাসি খাওয়ালে ঈদ কারাগারে কাটাতে হবে, হুঁশিয়ারী মেয়রের

রমজানে পচা-বাসি খাওয়ালে ঈদ কারাগারে কাটাতে হবে, হুঁশিয়ারী মেয়রের

ব্যবসায়ীদের উদ্দেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, আপনারা এই পবিত্র মাসে কাউকে পচা-বাসি খাবার খাওয়াবেন না। যদি এমন করেন তাহলে ঈদের মতো আনন্দের দিনটি আপনাদের কারাগারে কাটাতে হতে পারে।

আজ মঙ্গলবার পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।



সাঈদ খোকন বলেন, রমজানজুড়ে সিটি কর্পোরেশনের পাঁচটি টিম ইফতার তৈরির প্রতিষ্ঠান রেস্টুরেন্টে অভিযান চালাবে। অভিযানে যদি কেউ রোজাদারদের পচা-বাসি এবং ভেজাল মিশ্রিত খাবার বিক্রি করছেন-এমন প্রমাণ মেলে তাহলে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ড দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, ইফতার ও সেহরির খাবারের মান নিয়ন্ত্রণে বাজারে পাঁচটি মনিটরিং টিম কাজ করবে। এই টিমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, নিরাপদ খাদ্য অধিদফতর এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রতিনিধিরা থাকবেন। এই টিমের সদস্যরা নিশ্চিত করবেন যাতে কেউ ভেজাল পচা বাসি খাবার না বিক্রি করতে পারে। কেউ যদি এমন খাবার বিক্রি করেন তাকে শনাক্ত করে জেল-জরিমানা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও কেউ যাতে মূল্য বেশি না নিতে পারে সেজন্য এই মনিটরিং কমিটি কাজ করবে। আজ থেকে এ কার্যক্রমের সূচনা হলো।

তিনি আরও বলেন, আপনারা (ব্যবসায়ী) রমজানের পবিত্রতা বজায় রাখুন, মানসম্মত খাবার বিক্রি করুন। নিজে সুস্থ থাকুন আপনার আত্মীয়-স্বজন ও নগরবাসীকে সুস্থ রাখতে সহায়তা করুন। আপনারা যদি মানসম্মত খাবার পরিবেশন করেন তাহলে আমরাও আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status