ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩
কুমিল্লায় ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 20 September, 2026, 10:27 AM

কুমিল্লায় ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

কুমিল্লায় ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুটিপাড়া এলাকায় ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন চৌধুরী রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া ব্যাক্তিরা হলেন, মো. সাদ্দাম হোসেন, মো. সারোয়ার, সরোয়ার হোসেন রাকিব, আনিস মিয়া, মোস্তফা সরকার, আরিফুর রহমান সরকার, মহসিন, ইয়াছিন, মো. জজ মিয়া, শরীফ মিয়া, সোহেল মিয়া, মো. শাহ আলম, মো. জাহাঙ্গীর আলম, আলমাস উদ্দিন মেম্বার ও মো. আব্দুস সাদেক। তারা দেবীদ্বার, মুরাদনগর ও তিতাস উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) বাবুটিপাড়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে ঝটিকা মিছিল বের করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেন। পরে তাদের দেওয়া তথ্য মতে পৃথক অভিযানে আরো চারজনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুরাদনগর অংশের বাবুটিপাড়া এলাকায় শোডাউন, জনমনে ভীতি সৃষ্টি ও সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশে ঝটিকা মিছিল করার সময় যুবলীগ ও ছাত্রলীগসহ আওয়ামী লীগের মোট ১৫ নেতাকর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মুরাদনগর থানায় মামলা দায়ের শেষে বিকেলে তাদের কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status