|
নোয়াখালীতে পল্লী বিদ্যুতের চরম অবহেলায় দিনমজুর পরিবারের সারাজীবনের স্বপ্ন পুড়ে ছাঁই
এস এম রফিক মাহমুদ, সুবর্ণচর
|
![]() নোয়াখালীতে পল্লী বিদ্যুতের চরম অবহেলায় দিনমজুর পরিবারের সারাজীবনের স্বপ্ন পুড়ে ছাঁই স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত রাতে আনুমানিক সাড়ে ৩টার দিকে চর বৈশাখী গ্রামের সোহরাব কবিরাজের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে আগুনে ৪টি দুগ্ধজাত গরু, ১টি বসতঘর, ১টি মোটরসাইকেল এবং ১টি বাইসাইকেলসহ যাবতীয় সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগী সোহরাব কবিরাজ জানান, বৈদ্যুতিক মিটারের ত্রুটির কারণেই এই আগুনের সূত্রপাত হয়েছে। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় পল্লী বিদ্যুতের অবহেলাকেই তারা এই সর্বনাশের জন্য দায়ী করছেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা জানান এবং পল্লী বিদ্যুৎ বিভাগের তীব্র সমালোচনা করেন। নোয়াখালী জেলা জামায়াতে ইসলামির আমির ইসহাক খন্দকার ঘটনাস্থলে ভুক্তভোগী পরিবারকে দেখতে এসে বলেন, সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বহীনতা ও অবহেলার কারণেই আজ একটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। তিনি অবিলম্বে ভুক্তভোগী পরিবারটিকে উপযুক্ত সরকারি ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান পুত্র আব্দুল্লাহ মোহাম্মদ সবুজ ভুক্তভোগী পরিবারের সাথে মুঠোফোনে কথা বলে তাকে সান্তনা দেন এবং কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন৷ এদিকে খবর পেয়ে সুবর্ণচর উপজেলার চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান ভুক্তভোগীদের সাথে কথা বলেন। পরে তার নির্দেশনায় থানার কর্তব্যরত ডিউটি অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি লুৎফুর রহমান জানান, বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সুবর্ণচর উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসার আরব আলী শেখ জানান, তিনি বিষয়টি অবগত হয়েছেন। ইতিমধ্যে ঘটনাস্থলে পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের পাঠিয়ে তদন্ত সম্পন্ন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ডিজিটাল নিরাপত্তায় সিএমপির সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন
সীমান্ত সম্মেলন: শূন্যরেখায় আটকে থাকাদের বিষয়ে আলোচনা তুলতে পারে দিল্লি
নোয়াখালীতে পল্লী বিদ্যুতের চরম অবহেলায় দিনমজুর পরিবারের সারাজীবনের স্বপ্ন পুড়ে ছাঁই
বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন ও হোম কিচেন ডেয়রি রেসিপি প্রতিযোগিতা
