ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার কথা ভাবছেন ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 13 May, 2026, 10:33 AM

ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার কথা ভাবছেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার কথা ভাবছেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ভেতরে আলোচনা স্থবির হয়ে পড়া এবং হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় এ চিন্তা সামনে এসেছে বলে জানিয়েছে সিএনএন।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন সূত্রের বরাতে সিএনএন জানায়, ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের ভেতরে মতপার্থক্য তৈরি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাসহ প্রশাসনের একটি অংশ কঠোর অবস্থানের পক্ষে। তারা মনে করছেন, সামরিক হামলার মাধ্যমে ইরানের অবস্থান দুর্বল করে আবারও আলোচনার টেবিলে ফিরতে চাপ সৃষ্টি করা যেতে পারে।

অন্যদিকে প্রশাসনের আরেকটি অংশ এখনো কূটনৈতিক সমাধানের জন্য শেষবারের মতো সুযোগ দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে।

কিছু মার্কিন কর্মকর্তা পাকিস্তানের ভূমিকাও নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের ধারণা, ইসলামাবাদ হয়তো তেহরানের সঙ্গে যোগাযোগে ট্রাম্প প্রশাসনের অসন্তোষ পুরোপুরি তুলে ধরেনি। বরং ইরানের অবস্থান সম্পর্কে ওয়াশিংটনকে তুলনামূলক আশাবাদী বার্তা দিয়েছে।

এর আগে সোমবার ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে ইরানের দেওয়া প্রতিক্রিয়া প্রত্যাখ্যান করেন। তিনি এটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।

জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রকে দেওয়া তাদের প্রস্তাব অতিরঞ্জিত নয়। একই সঙ্গে তারা ওয়াশিংটনের বিরুদ্ধে অযৌক্তিক দাবি তোলার অভিযোগ আনে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status