|
ধানক্ষেতে দৌড়েও রক্ষা হয়নি, পুলিশের ধাওয়ায় গ্রেপ্তার ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী কাদির
নতুন সময় প্রতিনিধি
|
![]() ধানক্ষেতে দৌড়েও রক্ষা হয়নি, পুলিশের ধাওয়ায় গ্রেপ্তার ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী কাদির রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মুলাইদ (রঙিলা) গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কাদির (পিতাঃ আশরাফ) এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় শ্রীপুর থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কাদির প্রথমে সড়ক দিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ সদস্যরা ধাওয়া করলে তিনি পাশের ধানক্ষেতে ঢুকে পালানোর চেষ্টা করেন। তবে অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই মতিউর হাল ছাড়েননি। ধানক্ষেতের মধ্যেই ধাওয়া চালিয়ে একপর্যায়ে কাদিরকে আটক করতে সক্ষম হন তিনি। পুলিশ জানায়, গ্রেপ্তার কাদির একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। আটক ব্যক্তিকে থানায় নিয়ে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
