|
দেখা দিলেন নব্বই দশকের সেই মডেল রিয়া
নতুন সময় ডেস্ক
|
![]() দেখা দিলেন নব্বই দশকের সেই মডেল রিয়া জানা গেছে, গত ২৫ ডিসেম্বর বাংলাদেশে আসেন রিয়া। দেশে ফেরার আগে তিনি যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করেন। ঢাকায় অবস্থানকালে গত সোমবার সন্ধ্যায় সোবহানবাগের একটি রেস্টুরেন্টে ঘনিষ্ঠজনদের নিয়ে একটি আড্ডায় অংশ নেন তিনি। ওই আড্ডায় রিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, মডেল সাদিয়া ইসলাম মৌ, ফ্যাশন হাউস বিশ্বরঙের স্বত্বাধিকারী বিপ্লব সাহা এবং নৃত্যশিল্পী তান্না খান। রিয়ার ঢাকায় আসা উপলক্ষে এই আড্ডার আয়োজন করা হয় বলে জানান বিপ্লব সাহা। ![]() দেখা দিলেন নব্বই দশকের সেই মডেল রিয়া তিনি বলেন, আগামী ৯ জানুয়ারি পরিবারের সদস্যদের নিয়ে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন রিয়া। বর্তমানে বিনোদন জগতের সঙ্গে তার কোনো সরাসরি সম্পৃক্ততা নেই। পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়েই তিনি সময় কাটাতে স্বচ্ছন্দ্যবোধ করেন। প্রসঙ্গত, নব্বই দশকে একটি জনপ্রিয় বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে আলোচনায় আসেন ফারজানা রিয়া চৌধুরী। ‘কী মিষ্টি মিষ্টি অপলক দৃষ্টি’ জিঙ্গেলের সেই বিজ্ঞাপন তাকে রাতারাতি পরিচিত করে তোলে। পরবর্তীকালে অভিনয়ে যুক্ত হলেও বিয়ের পর ধীরে ধীরে শোবিজ থেকে নিজেকে গুটিয়ে নেন এই তারকা মডেল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
