ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ ডিসেম্বর ২০২৫ ২২ অগ্রহায়ণ ১৪৩২
গৌরীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 9 November, 2025, 9:58 PM
সর্বশেষ আপডেট: Sunday, 9 November, 2025, 10:01 PM

গৌরীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু

গৌরীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদলের এক কর্মী মারা গেছেন। রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

মৃত ছাত্রদলকর্মীর নাম তানজিন আহমেদ আবিদ (৩০)। তিনি ময়মনসিংহ নগরীর দৌলত মুন্সিরোড এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিক উদ্দিন বলেন, তানজিন আহমেদ আবিদকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। দেখে স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে।

 এর আগে রবিবার বিকেলে জেলার গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন। ফলে মনোনয়নবঞ্চিত হন উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরণ। মনোনয়নবঞ্চিত হওয়ার পর থেকে তিনি রেলপথ অবরোধ, সড়ক অবরোধ করে আগুন দেওয়ার মতো কর্মসূচি পালন করে আসছিলেন। আজ রবিবার বিকেলে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের সমাবেশ ছিল গৌরীপুর সরকারি কলেজের হোস্টেল মাঠে।
গৌরীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু

গৌরীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু


একই সময়ে আহমেদ তায়েবুর রহমান হিরণের কর্মসূচি ছিল গৌরীপুর মধ্য বাজারে। 
একই সময়ে দুই পক্ষের সমাবেশে যাওয়ার পথে দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষে জড়ায়। দুই পক্ষের সংঘর্ষে মঞ্চ, চেয়ার মোটরসাইকেল ও দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। এ সময় ভাঙচুর করা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মালামাল বের করে মালামালে আগুন দেওয়া হয়। হিরণের সমর্থকদের দাবি, তাদের অন্তত ৪০ জন এবং ইকবাল পক্ষের দাবি, তাদের ১০ জন আহত হয়েছে।

মনোনয়নপ্রাপ্ত ইকবালের পক্ষের নেতাকর্মীরা দাবি করেন, নিহত আবিদ ছিলেন তাদের সমর্থক। প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে মারা গেছেন তিনি। তবে সেটি অস্বীকার করে হিরণের পক্ষের নেতারা জানান, তাদের কোনো লোকজনের হামলায় আবিদ নিহত হননি।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দুই পক্ষের সংঘর্ষের সময় অসুস্থ হয়ে পড়েন তানজিন আহমেদ আবিদ। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি বলেন, ‘নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তিনি ইকবাল সাহেবের সভায় এসেছিলেন বলে জানতে পেরেছি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status