|
ভুরুঙ্গামারীতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ নিয়োগ
নতুন সময় প্রতিনিধি
|
![]() ভুরুঙ্গামারীতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ নিয়োগ এ মহতি উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার( এসপি) মাহফুজুর রহমান। রবিবার (৯ নভেম্বর) তিনি ভুরুঙ্গামারী থানা এলাকায় যানজট নিরসনে দুইজন পুলিশ সদস্যকে বদলির আদেশ প্রদান করেন। তাঁর নির্দেশে নিয়োগ প্রাপ্ত দু'জন পুলিশ সদস্য সার্বক্ষণিক ভুরুঙ্গামারীতে অবস্থান করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন সহ যানবাহন চলাচলে সহায়তা ও যানজট নিরসনে কাজ করবেন। দীর্ঘদিন থেকে ভুরুঙ্গামারী জামতলা মোড়, বাজার রোড, কলেজ মোড়, বাসস্ট্যান্ড, হাসপাতাল রোড, সোনাহাট কলেজ মোড়ে এলাকায় নিয়মিত যানজটের কারণে সাধারণ মানুষ ভোগান্তি পোহাচ্ছিল। স্থানীয়রা জানান, পুলিশ সুপারের এ পদক্ষেপ ভুরুঙ্গামারীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। আশা করি যানজট অনেকাংশে কমে যাবে। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, এসপি মহোদয়ের নির্দেশে দু'জন পুলিশ সদস্যকে ট্রাফিক পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ভূরুঙ্গামারী থানা এলাকায় অবস্থান করে যানবাহন চলাচলে সহায়তা ও যানজট নিরসনে কাজ করবেন। পুলিশ সুপারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভুরুঙ্গামারীবাসী। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে ভুরুঙ্গামারী একদিন যানজট মুক্ত হবে বলে তারা আশা প্রকাশ করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ময়মনসিংহে চাঁদা না পেয়ে ড্রেজার লুট: দুই শতাধিক দুর্বৃত্তের ‘ফিল্মি স্টাইলে’ হামলা
ইতালির যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের যুবক, অবশেষে বাড়িতে এলো নৌকাডুবির খবর
ড্যাজেল মোবাইল শপের মালিক দিদারের বিরুদ্ধে অর্থপাচার–চোরাচালান অনুসন্ধানে দুদক
আপোসহীন মমতাময়ী মা বেগম জিয়ার সুস্থতা দেশের জন্য বড় প্রয়োজন: এমপি প্রার্থী বাপ্পী
