ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ ২৯ পৌষ ১৪৩২
নৌবাহিনী নিয়োগ ২০২৫ সার্কুলার, আবেদন শুরু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 June, 2025, 12:27 PM

নৌবাহিনী নিয়োগ ২০২৫ সার্কুলার, আবেদন শুরু

নৌবাহিনী নিয়োগ ২০২৫ সার্কুলার, আবেদন শুরু

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ নৌবাহিনী (বেসামরিক) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তিনটি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০১ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে। 

এক নজরে নৌবাহিনী নিয়োগ ২০২৫ সার্কুলার

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী (বেসামরিক) 
চাকরির ধরন: সরকারি চাকরি
প্রকাশের তারিখ: ২৮ মে ২০২৫
পদ ও লোকবল: ৩টি ও ৭ জন
আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ০১ জুন ২০২৫
আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০২৫
অফিশিয়াল ওয়েবসাইট: https://mod.gov.bd
আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী (বেসামরিক) 

পদসংখ্যা: ০৩টি লোকবল নিয়োগ: ০৭ জন 

পদের নাম: ইন্সট্রাক্টর, (সিএসও-৩)
পদসংখ্যা: ০২টি 
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) 
শিক্ষাগত যোগ্যতা: পদার্থবিদ্যা বা ফলিত পদার্থবিদ্যা বা গণিত বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি বা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ০৪ বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি।

পদের নাম: এএনএসও, (সিএসও-৩)
পদসংখ্যা: ০৪টি 
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) 
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি বা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ০৪ (চার) বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি।

পদের নাম: এএএসও, (সিএসও-৩)
পদসংখ্যা: ০১টি 
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) 
শিক্ষাগত যোগ্যতা: রসায়নবিদ্যা বা ফলিত রসায়নবিদ্যা বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি বা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ০৪ (চার) বৎসর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি।

বয়সসীমা: প্রার্থীদের বয়স ৩০ জুন ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা, তবে অনগ্রসর নাগরিকগণ পরীক্ষার ফি সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা জমা দিবেন। 
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৫

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status