|
নাটোরে ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে ১৭ কেজি গাঁজা সহ ২মাদক ব্যাবসায়ী আটক
মোঃ রাসেল নাটোর
|
![]() নাটোরে ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে ১৭ কেজি গাঁজা সহ ২মাদক ব্যাবসায়ী আটক প্রথম অভিযানে, ১৫ মে ভোর ৬টার দিকে ডিবি পুলিশের একটি টিম চট্টগ্রামগামী নিউ ভাই ভাই নাইস পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ মোঃ রাসেল (২৮) নামের এক ব্যক্তিকে আটক করে। বাসের সাইড বক্স থেকে উদ্ধার করা হয় একটি কালো ট্রাভেল ব্যাগ, যেখানে তিনটি প্যাকেটে মোড়ানো অবস্থায় গাঁজাগুলো পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে রাসেল জানায়, সে কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জে পাচার করছিল। পরের দিন, ১৬ মে ভোর ৬টা ৩০ মিনিটে একই স্থানে ডিবির আরেকটি অভিযানে ৪ কেজি গাঁজাসহ মোঃ মনিরুল ইসলাম (২৩) নামের আরও একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার হাড়িয়াবাড়ি গ্রামের বাসিন্দা। নাটোর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জানায়, উভয় ঘটনায় নাটোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
