ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ ডিসেম্বর ২০২৫ ২২ অগ্রহায়ণ ১৪৩২
ভালুকায় শহীদ তোফাজ্জল হোসেনের হত্যাকারীদের ফাসির দাবিতে বিক্ষোভ মিছিল
সাজ্জাদুল আলম খান,ভালুকা
প্রকাশ: Monday, 3 February, 2025, 7:25 PM

ভালুকায় শহীদ তোফাজ্জল হোসেনের হত্যাকারীদের ফাসির দাবিতে বিক্ষোভ মিছিল

ভালুকায় শহীদ তোফাজ্জল হোসেনের হত্যাকারীদের ফাসির দাবিতে বিক্ষোভ মিছিল

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ তোফাজ্জল হোসেনের হত্যাকারীদের ফাসির দাবীতে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করেন যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

মানববন্ধনে আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবী করেন তারা। নিহত তোফাজ্জল হবিরবাড়ী এলাকায় ভাড়া থেকে দিন মজুরের কাজ করতেন। ৪ আগস্ট উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নিলে আওয়ামী সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে। শহীদ তোফাজ্জল হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status