|
আইরার শিক্ষা নিয়ে তাহসান-মিথিলাকে বিশেষ বার্তা সৃজিতের
নতুন সময় প্রতিবেদক
|
![]() আইরার শিক্ষা নিয়ে তাহসান-মিথিলাকে বিশেষ বার্তা সৃজিতের সামাজিক মাধ্যমে এবার আইরা সেই আঁকা ছবি শেয়ার করেন পরিচালক। একই সঙ্গে মা-বাবা তাহসান-মিথিলাকে বিশেষ বার্তা দিলেন সৃজিত। পরিচালকের শেয়ার করা আইরার হাতে আঁকা ছবিতে দেখা যায়, রাস্তায় কিছু মৃতদেহ পড়ে রয়েছে। একপাশে কিছু মানুষের জমায়েত। তাদের কারও হাতের পোস্টারে ইংরেজিতে লেখা- ‘আমরা বিচার চাই।’ আবার কোনো ব্যানারে লেখা- ‘আমরা স্বাধীনতা চাই।’ ছবিটির একেবারে ওপরের দিকে বাংলাদেশের দেশাত্মবোধক গানের লাইন- ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি।’ ছবি শেয়ার করে সৃজিত মুখোপাধ্যায় লিখেছেন, ‘এটাই সম্ভবত আমার খুদে রাজকন্যার আঁকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি। ঠিক ওর জন্য যতটা গর্ব হয়, ততটাই গর্ববোধ করি ওর মা-বাবা মিথিলা এবং তাহসানের জন্য। গোটা পরিবার ওকে খুব সুন্দর করে বড় করে তুলেছে।’ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জ্বলে উঠেছিল দেশ। তবে এখন কিছুটা শান্ত হলেও ছাই চাপা আগুনের মতো প্রতিবাদের রেশ এখনও বর্তমান। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার ফার্মগেটে প্রতিবাদী মিছিল হয়েছিল। সেখানে মিছিলে হাঁটতে দেখা যায় অভিনেতা মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, রাফিয়াত রশিদ মিথিলা, আশফাক নিপুণ থেকে সোহেল মণ্ডলের মতো একাধিক শিল্পীকে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
পুরুষ ফুটবলাররা কেন এমন অন্তর্বাস পরে খেলেন
নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
